নবীন নিউজ, ডেস্ক ২৮ জানু ২০২৫ ১০:০১ এ.এম
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ৩১ জানুয়ারী শুক্রবার শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ী নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারী শুরু হয়ে ২ ফেব্রুয়ারী আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ।
এরপর ৩ ফেব্রুয়ারী দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারী আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারী তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সা’দ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারী বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সা’দ অনুসারীরা
তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান প্রস্তুতির শেষপর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশ বিদেশী আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরী হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশী মেহমানদের থাকার ব্যবস্থা, মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান সেতু নির্মান করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিএ ১টি ব্রিজ নির্মান করেছে। এছাড়াও ইজতেমা ময়দানে সিটি টিভি স্থাপন করেছে র্যাব।
এ প্রসঙ্গে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, 'ইজতেমা ময়দানের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করি আগামী শুক্রবার ইজতেমা শুরুর পূর্বেই সকল শেষ হবে।'
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, মুসল্লিদের সেবায় কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। এবার প্রায় সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সেই সঙ্গে ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষনসহ পুরো ময়দান ও আশপাশ এলাকা সিটি টিভির আওতায় আনা হয়েছে।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন