নবীন নিউজ, ডেস্ক ২৫ জানু ২০২৫ ০৫:৪৮ পি.এম
আশার আলো সোসাইটির উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায়, রাজধানীর মোহাম্মদপুরে পদক্ষেপের সেমিনার কক্ষে "হিজরা জনগোষ্ঠির অধিকার" বিষয়ক গোল টেবিলের আয়োজন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার শিবলী জামান।
প্রধান অতিথির বক্তব্যে শিবলী জামান বলেন, হিজড়া জনগোষ্টির লোকজন তুলনামূলকভাবে কাজের প্রতি বেশি দায়িত্বশীল এবং কর্মঠ। তাই আমরা যদি তাদেরকে কাজে নিয়োজিত করতে পারি তাহলে তাদের যেমন জীবনের উন্নতি হবে তেমনি দেশও এগিয়ে যাবে।
জীবনগঠন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাম্মি বলেন, এই যে আমরা আজকে হিজড়া জনগোষ্ঠির সমস্যা বসে বলতে পারি এবং আলোচনা করতে পারি তা দশ বছর আগে করা সম্ভব ছিলনা। হিজড়া জনগোষ্ঠির ভাই-বোনদের নিজেদের দক্ষতা সম্পর্কে সচেতন হতে হবে এবং যে যেই বিষয়ে দক্ষ সেই বিষয়ে কাজ করার চেষ্টা করতে হবে।
এই আন্দোলনে ছাত্রদের মতো হিজড়া জনগোষ্ঠির কয়েকজন ট্রাফিকের দায়িত্ব পালন করেছে কিন্তু সরকার ট্রাফিকের দায়িত্ব ছাত্রদের দিলেও হিজড়া জনগোষ্ঠির কাউকে দেয়নি বলে জানান হিজড়া জনগোষ্ঠির প্রতিনিধি শোভা।
হিজরা জনগোষ্ঠির প্রতিনিধি বাবুনি বলেন, সমাজ আমাকে বলল তুমি মেয়েদের মতো হাটো কেন, হিজড়াদের মতো কথা বল কেন, এটা শুনে আমার মাথায় ভাবনা উদয় হলো আমি কে? আমি কি? আমি দেখলাম আট-দশজন নারী-পুরুষের থেকে আমি আলাদা। এরপর থেকে নিজে বুঝতে পারলাম আমি যখন আলাদা, আমাকে সমাজ হিজড়া বলছে। তখন আমি আমার পরিচয় হিজড়া হিসেবে নিলাম।
তিনি আরো জানান, এই পরিচয়ে যখন ভোটার আইডি কার্ড করতে গেলাম তখন বলে তুমি তো ছেলে । তাহলে সমাজ আমাকে এতদিন কি শিখাইলো?
হিজড়া জনগোষ্ঠির প্রতিনিধি কথা বলেন, সাধারণ মানুষকে সমাজ যেইভাবে সহযোগিতা করে সেই ভাবে হিজড়া জনগোষ্ঠির মানুষকে সমাজ সহযোগিতা করে না। সমাজ এই কমিউনিটিকে উঠে দাড়াতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে।
হিজড়া জনগোষ্ঠির বিভিন্ন কমিউনিটির ৩০ টি সংগঠন মিলে ‘প্রান্তিক নাগরিক নেটওয়ার্কস’ তৈরি হয়েছে। এই নেটওয়ার্কসের প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাদের সমস্যা, সম্ভাবনা এবং দাবীর বিষয়গুলো তুলে ধরেন। এই গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক মো আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশার আলো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মোঃ সানোয়ার হোসেন।
এছাড়াও এই গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন