নবীন নিউজ ডেস্ক ২০ জানু ২০২৫ ০৩:৪৫ পি.এম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশ-ভারত সীমান্তে অস্থিরতার পেছনে বিগত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হত্যাকাণ্ড দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা।
চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুড়িগ্রাম সীমান্তের ৫টি পয়েন্টে সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণে চেষ্টা করে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের প্রতিরোধে পিছু হটে বিএসএফ। এর প্রেক্ষিতে তলব করে প্রতিবাদ জানানো হয় ভারতের রাষ্ট্রদূতকে।
এ ঘটনার ১০ দিনের মাথায় শনিবার (১৮ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে আবারও উত্তেজনা দেখা দেয়। ফসল কাটাকে কেন্দ্র করে দুই পাড়ের মানুষ সংঘাতে জড়িয়ে পড়ে। আহত হন অন্তত তিনজন।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন পাশ কাটিয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্মতি পেয়েছিল ভারত। এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণের সঙ্গে পরামর্শ না করায় সীমান্ত পাড়ের মানুষের মধ্যে প্রতিক্রিয়ার তৈরি হয়েছে।
তারা আরও বলছেন, বিএসএফের গুলিতে হত্যা সীমান্তপাড়ের মানুষের মনে বিরূপ প্রভাব তৈরি করেছে। কাঁটাতারের বেড়া নির্মাণ সমাধান নয় বরং এই মানসিকতা থেকে সরে আসা দরকার ভারতের।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সময় সংবাদকে বলেন, স্থানীয়রা কীভাবে বিষয়টি সমাধান করতে চায়, সেটি গুরুত্ব দিতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে, এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু ভারত বলছে, চুক্তি অনুযায়ী তারা কাজ বাস্তবায়ন করছে। কাজেই বিষয়গুলো ওই লেভেলে না নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে দিলে ওটা টেকসই হবে না।
তিনি আরও বলেন, ‘বেশির ভাগই দেখা যাচ্ছে যে কৃষক মারা যাচ্ছে। হয়ত চোরাচালানকারীও হতে পারে। কিন্তু তাদের হাতে তো অস্ত্র নেই। তাই এটা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। আর সেটা ভারতের আইনের মধ্যেই হচ্ছে। আর এটা করার ফলে বছরের পর বছর বাংলাদেশের সীমান্তের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে।’
এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে, চোরাচালান ভারতের পক্ষ থেকেই বেশি হয়। সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন