নবীন নিউজ, ডেস্ক ১৯ জানু ২০২৫ ১০:১১ এ.এম
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি, ঘড়িতে সময় সকাল ৯টা। তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানার দরবার হলে সারা দেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের আড়াই হাজারের বেশি সদস্য নিয়ে শুরু হয় বার্ষিক দরবার।
অনুষ্ঠানের শুরুতে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করলে, কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা চালান কিছু বিপথগামী সদস্য। ৩৩ ঘণ্টা ধরে চলে তাণ্ডব। ৫৭ সেনাকর্মকর্তাসহ প্রাণ হারান ৭৪ জন।
পিলখানার চার দেয়ালের ভেতরের নৃশংসতা এতটাই ভয়াবহ ছিল, তা বুঝে উঠতে সময় লেগে যায় আরও দুদিন। ২৭ ফেব্রুয়ারি থেকে পিলখানার ভেতরে সন্ধান মিলতে থাকে একের পর এক গণকবরের।
মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী, দরবারকে ঘিরে বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল ষড়যন্ত্রকারীরা। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলা আপিল বিভাগে বিচারাধীন। আর বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি আজ রোববার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে শুরু হচ্ছে।
অনেকে হত্যা মামলায় খালাস পেলেও, কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না এই বিস্ফোরক আইনের মামলা বিচারিক আদালতের গণ্ডি না পেরোনোয়। এ নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ। তবে জামিন শুনানি ঘিরে আশায় বুক বেঁধেছেন ৪০০ বিডিআর সদস্যের পরিবার। আদালত নিয়ে জটিলতা কেটে যাওয়ায় দ্রুত বিস্ফোরক মামলার সুরাহা হবে বলে মনে করছেন মামলা সংশ্লিষ্টরা।
তবে সবকিছু ছাপিয়ে একটি রহস্যের জট এখনও খোলেনি। পিলখানা ট্র্যাজেডি কি শুধুই বিদ্রোহ না কি পরিকল্পিত হত্যাকাণ্ড? দেশীয় ষড়যন্ত্র না কি আন্তর্জাতিক? এসব প্রশ্নের উত্তর খুঁজতে কাজ করছে স্বাধীন তদন্ত কমিশন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন