বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

নবীন নিউজ ডেস্ক ১২ জানু ২০২৫ ০৯:০৫ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনকারীর আগাম তথ্য থাকলেও দেরিতেই ব্যবস্থা নিচ্ছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অর্থপাচার রোধে প্রহরীর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির এমন ভূমিকার কড়া সমালোচনা করে অর্থনীতিবিদরা বলছেন, এতে অপরাধীকে অর্থ সরিয়ে নেয়ার সুযোগ দেয়া হচ্ছে। প্রশ্নবিদ্ধ হচ্ছে ইউনিটটির কার্যক্রম। এমন প্রেক্ষাপটে উদ্বিগ্ন অর্থ উপদেষ্টাও। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। বাংলাদেশ ব্যাংক বলছে, সঠিকভাবে তথ্য নিয়েই কাজ করছে বিএফআইইউ।

গত আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বোনকে নিয়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। ক্ষমতার অপব্যবহার স্পষ্ট থাকলেও গোপন ছিল তাদের আর্থিক লেনদেন। কিন্তু পট পরিবর্তনের পর শেখ হাসিনা ও শেখ রেহেনার ব্যাংক হিসাব জব্দ বা তলব করতে সময় নেয়া হয়েছে ৪ মাস।

তবে গত ১০ ডিসেম্বর তাদের ব্যাংক হিসাব তলবের খবর আসে গণমাধ্যমে। এখানেই শেষ নয়, গণমাধ্যমের তথ্য- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ৫ মাস পর সাবেক প্রধানমন্ত্রী ও তার বোনের সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছে।
 
শুধু শেখ হাসিনা বা তার পরিবার নয়, গত ৫ মাসে আওয়ামী সরকারের প্রভাবশালী ৪০০ জনের বেশি ব্যক্তির হিসাব জব্দ করা হলেও এর বেশিরভাগই করা হয়েছে দীর্ঘসময় পরে। কারণ জানতে ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বার্তা মেলেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে- স্বতন্ত্র সরকারি সংস্থা বিএফআইইউ তাদের কোনো তথ্য দেয় না।
 
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, বিএফআইইউর তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সহজে বিনিময়যোগ্য না। বাংলাদেশ ব্যাংকের ভেতরে সংস্থাটির অফিস থাকলেও আইন অনুযায়ী তাদের তথ্য অত্যন্ত গোপনীয়।
 
আর্থিক খাতের বিশেষ গোয়েন্দা এই সেলের কাছে রয়েছে অতীত ও বর্তমানের সব অনিয়মের তথ্য। তাহলে কেন এতো সময় লাগে পদক্ষেপ নিতে?-এমন প্রশ্নে উদ্বেগ জানিয়েছেন স্বয়ং অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ। তবে হয়তো একটু সময় লাগছে।
 
অর্থনীতিবিদদের প্রশ্ন, তাহলে কি অবাধ তথ্য থাকার পরও সেইফ এক্সিট অব ফাইন্যান্স বা অর্থের নিরাপদ স্থানান্তর নিশ্চিত হওয়ার সুযোগ করে দিচ্ছে খোদ বিএফআইইউসহ আইন প্রয়োগকারী সংস্থা? এ বিষয়ে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, যারা অর্থ লুটপাটের সঙ্গে জড়িত তাদেরকে চেনে বিএফআইইউ। কিন্তু সংস্থাটি সময়মতো উদ্যোগ নিচ্ছে না। এতে অপরাধী অর্থ সরিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে।
 
উল্লেখ্য, ব্যাংক হিসাব জব্দের তালিকায় মন্ত্রী, এমপি, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ীসহ রয়েছেন সাংবাদিকও।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন