নবীন নিউজ ডেস্ক ১১ জানু ২০২৫ ০২:২০ পি.এম
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য মো. রাকিব হাসান বলেছেন, ১৯৪৭ ও ৭১ সালের মতো ২৪-এ যে অভ্যুত্থান হয়েছে তা সাংবিধানিক হিসেবে দলিল আকারে থাকবে। যদি সাংবিধানিক দলিল আকারে না থাকে, তাহলে এক বছর পর মানুষ ভুলে যাবে কেন এই অভ্যুত্থান হয়েছিল।
শনিবার (১১ জানুয়ারি) সকালে মাদারীপুরের শিবচর পৌর এলাকার বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
নাগরিক কমিটির এই সদস্য বলেন, আমরা চাই ৪৭ ও ৭১-এর মতো ২৪-এর অভ্যুত্থানও সব সময় বাংলাদেশের বুকে থাকুক। মানুষ যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, প্রত্যেকটা ন্যায়সঙ্গত দাবি পূরণ হোক। আমরা চাই নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক। জাতীয় নাগরিক কমিটি ও বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পুরাতন সব ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে, এজন্য সবাই আমরা একত্রিত হয়েছি। আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, লিফলেট বিতরণও করছি। তাদের কাছে শুনতে চাই তারা আগামীর বাংলাদেশ কেমন চায়। সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবি উপস্থাপন করা হবে।
এ সময় মাদারীপুরের শিবচর উপজেলা জাতীয় নাগরিক কমিটি সদস্য মো. রিয়াজ রহমান, মো. শাকিল খান, মহিউদ্দিন মাতুব্বর, রাজু আহমেদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন