শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

দুর্নীতিতে পিছিয়ে ছিলেন না উপাচার্যরাও, অনুসন্ধানে দুদক

নবীন নিউজ, ডেস্ক ০৮ জানু ২০২৫ ১০:৩১ এ.এম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও (ভিসি) দুর্নীতিতে পিছিয়ে ছিলেন না। আর্থিক অনিয়ম, নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতিসহ নানা অনিয়মে কমপক্ষে ১০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর শিক্ষাবিদরা জানিয়েছেন, কতিপয় দুর্নীতিবাজ শিক্ষকদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে গোটা শিক্ষক সমাজ।

সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

 ২০২১ সালে মেয়াদের শেষ সময়ে ১৪১ জনকে নিয়ম-নীতি লঙ্ঘন করে নিয়োগ দিয়ে চরম বিতর্কে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আবদুস সোবহান। তাই তার মেয়দকালে দুর্নীতির ফিরিস্তি খুঁজছে দুদক।
 
একইভাবে শেষ কর্মদিবসে অবৈধভাবে ৫০ জনকে চাকরি দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিরিন আখতার। অনুষ্ঠানের নামেও ৬৩ লাখ টাকা আত্মসাতের ঘটনাও সমালোচনার খোরাক জোগায় তার কর্মকাণ্ডে।
 
আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি অভিযোগ উঠেছে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ ও একেএম নুরুন্নবীর বিরুদ্ধে। এছাড়া বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক।
 
দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, সব অভিযোগই গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান দল অভিযোগ প্রমাণে সহায়ক রেকর্ডপত্র সংগ্রহ করছে। যাদের বিরেুদ্ধে অভিযোগ উঠেছে; তাদের জিজ্ঞাসাবাদ করবেন অনুসন্ধান দলের সদস্যরা।

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার ওয়াদুদ চৌধুরী জানান, উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও অতীতে নিশ্চুপ ছিল দুদক।
 
তিনি আরও বলেন, বর্তমানে যেসব অভিযোগ উপাচার্যদের বিরুদ্ধে আসছে, আমি মনে করি দুদকের উচিত হবে শক্ত আইয়ু নিয়োগ করে, তাদের যথাযথ অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে সেটির প্রতিবেদন দেশবাসীর কাছে তুলে ধরা।  
কতিপয় শিক্ষক নামধারী দুর্নীতিবাজের কারণে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা কলুষিত হচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
 
তিনি বলেন, অল্প কিছু মানুষের জন্য গোটা কমিউনিটির ওপর দায় পড়ছে। একজন শিক্ষক হিসেবে আমি মনে করি, এ ধরনের দায় থেকে মুক্তি দেয়ার জন্য হলেও, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া দরকার।  

এরইমধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোরশেদ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন