নবীন নিউজ, ডেস্ক ০১ জানু ২০২৫ ০৯:০৩ এ.এম
পরিবর্তিত বাংলাদেশে এত সংস্কারের ভিড়ে সবচেয়ে জরুরি কোনটা? সংকট-সংগ্রামের এই পথচলায় মনের সংস্কারই সবার আগে দরকার। নতুন বছরে প্রত্যাশাটা এমন তো হতেই পারে। শিক্ষা ব্যবস্থাপনা, চিকিৎসা সেবার দুরাবস্থা আর দ্রব্যমূল্য নিয়ে যে শঙ্কা সেটি কাটিয়ে ওঠাও বেশ জরুরি।
অশ্রুজল আর ত্যাগের বিনিময়ে গেল বছরেই ছাত্র-জনতার অভ্যুত্থানে মিললো বাংলাদেশ টু পয়েন্ট ও। বছর শেষে যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন ইকোনোমিস্ট বাংলাদেশকে দিয়েছে ‘কান্ট্রি অব দ্যা ইয়ার’ তকমা।
এত অর্জনে নতুন বছরের গর্জনটা কেমন হবে বাংলাদেশের?
কথা ছিল নতুন সূর্য উঠলে সব অন্ধকার আলোর জোয়ারে ভেসে যাবে। নতুন স্বপ্ন নিয়ে সূর্য ঠিকই উঠলো, কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘোড়া, শিক্ষার অব্যবস্থাপনা কিংবা চিকিৎসা ব্যবস্থার অসুস্থতায় উদ্বেগ আছে জনমনে।
একজন ছাত্র বলেন, একবারে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষার যে ধাপ রয়েছে, প্রত্যাশা থাকবে সব স্তরে যাতে সবাই সমান অধিকার পায়।
নিম্ন-মধ্যবিত্ত আর মধ্যবিত্তের তকমা লাগানো মস্তিষ্ক বোঝে না কে কোন পদ পেল, কার জন্য কোন গদি। বছরের প্রথম দিনটায় তাই প্রত্যাশা দু’বেলা পেট ভরে নিরাপত্তার সাথে পরিবারসহ জীবনযাপন।
আরেকজন ছাত্র বলেন, অধিকার বঞ্চিত মানুষ যারা রয়েছেন, তাদের জন্য আবার নতুন করে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ডাক্তাররা যেন রোগীদের সাথে সহানুভূতিশীল হয় এই প্রত্যাশা।
সাধারণ মানুষের বিশ্বাস, রাজনৈতিক নেতারা ঠিক হলে নব্বই ভাগ সমস্যার সমাধান সম্ভব। তাই সকল সংস্কারের আগে করতে হবে তাদের মনের সংস্কার। অরাজকতার সংস্কৃতি বদলে দিলেই মিলবে মুক্তি।
মানুষ বিশ্বাস করে আত্মা পরিশুদ্ধ হলেই কুয়াশা কেটে গিয়ে ঝকঝকে রৌদ্রস্নাত দিন শুরু হবে বাংলাদেশ নামক রাষ্ট্রটির। তাই নতুন বছরের শপথ হোক মনের সংস্কারের।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন