নবীন নিউজ, ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০৫:০৩ পি.এম
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সম্পূর্ণ অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
রাষ্ট্রপতি বলেন, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ মিলিয়ন ডলার এরইমধ্যে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি আশা করেন, বাকি অর্থও যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।
নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবসময়ই ফিলিপাইনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে খুবই গুরুত্ব দেয়।
বাংলাদেশ এবং ফিলিপাইনের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে যৌথভাবে কাজ করার কথা বলেন তিনি।
বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, ঔষধ, মাঝারি আকৃতির সমুদ্রগামী জাহাজসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি।
মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ‘আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার’ নির্বাচিত করতে ফিলিপাইনের সমর্থন কামনা করেন।
নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বিনিয়োগ বাড়াতে কাজ করবেন।
এ সময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। এর আগে, বঙ্গভবনে পৌঁছালে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস অশ্বারোহী দল রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন