নবীন নিউজ ডেস্ক ২৬ ডিসেম্বার ২০২৪ ১২:২৫ পি.এম
সংগৃহীত ছবি
সম্প্রতি সময় টিভি থেকে চিফ আউটপুট এডিটর ওমর ফারুক ও মাল্টিমিডিয়া লিড কামাল শাহরিয়ারসহ ৫ জনকে অব্যাহতি দেওয়া হয়। তাদের মধ্যে কামাল শাহরিয়ার চলতি বছরে ১ অক্টোবর মাল্টিমিডিয়া লিড হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
চাকরিচ্যুতরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শীর্ষ সমন্বয়কের চাপে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ তাদের চাকরিচ্যুত করতে বাধ্য হয়েছে- এমন তথ্য তাদের জানানো হয়েছে মৌখিকভাবে।
বিষয়টি নিয়ে গত দুই দিন ধরে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। অবশ্য তালিকা দেওয়ার কথা অস্বীকার করলেও সিটি গ্রুপে গিয়ে সময় টিভি নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পর কামাল শাহরিয়ার দেশের একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, ‘সময় টিভির বিরুদ্ধে তার যে অভিযোগ তা তিনি প্রেস কাউন্সিল, গণমাধ্যম সংস্কার কমিশন কিংবা তথ্য উপদেষ্টাকে জানাতে পারবেন। এরপর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে পারত সংশ্লিষ্টরা।’
তিনি বলেন, ‘যেহেতু তিনি (হাসনাত আবদুল্লাহ) দাবি করেছেন সিটি গ্রুপকে তালিকা দেননি সে কারণে আশা করি বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পারে সিটি গ্রুপ ও সময় টিভি কর্তৃপক্ষ। এছাড়া জাতীয় প্রেস ক্লাব, তথ্য মন্ত্রণালয় এবং গণমাধ্যম সংস্কার কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উচিত এই অন্যায্য ছাটাই নিয়ে কথা বলা।’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন