বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বাংলাদেশের অর্থনীতির গতি কমেছে, প্রবৃদ্ধি হতে পারে ৩.৮ শতাংশ: আইএমএফ

নবীন নিউজ, ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ১১:২৯ পি.এম

সংগৃহীত ছবি

বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড শ্লথ হয়ে পড়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৮ শতাংশ। প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে গণঅভ্যুত্থান, বন্যা ও সংকোচনমূলক নীতি গ্রহণের কথা জানিয়েছে আইএমএফ।

বুধবার (১৮ ডিসেম্বর) আইএমএফের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে পর্যালোচনা করতে আইএমএফের ১০ সদস্যের একটি দল ৩–১৮ ডিসেম্বর ঢাকা সফর করে। সফরের শেষে দেয়া হয় বিবৃতি।

বিবৃতিতে বলা হয়েছে, চতুর্থ কিস্তির অর্থ ছাড় করতে ঐকমত্যে পৌঁছেছেন আইএমএফ কর্মকর্তারা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিষয়টি তাদের নির্বাহী বোর্ডে উঠবে। এ ধাপে ৬৪ কোটি ৫০ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ।

আইএমএফ বলছে, আগামী ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি চাঙা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশে উন্নীত হবে। একই অর্থবছর শেষে মূল্যস্ফীতি দাঁড়াবে ৫ শতাংশে।

গত অক্টোবরে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আইএমএফ প্রাক্কলন করেছিল, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপির প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৫ শতাংশ। তারও আগে চলতি অর্থবছরের জন্য আইএমএফের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৬ দশমিক ৬ শতাংশ।

এদিকে, অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলা ও বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে আইএমএফ থেকে আরও ৭৫ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। এ ঋণ অনুমোদন পেলে আইএমএফ থেকে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ৫.৩ বিলিয়ন ডলার।

আইএমএফের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যে অর্থ বেরিয়ে গেছে, বিশেষ করে ব্যাংকিং খাত থেকে যে অর্থ বিদেশে চলে গেছে, তা বিদেশি মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি করেছে। পাশাপাশি রাজস্ব আদায় কমেছে, বেড়েছে খরচের চাপ।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন