শনিবার ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতীয় মিডিয়া: নাহিদ ইসলাম

নবীন নিউজ, ডেস্ক ১৭ ডিসেম্বার ২০২৪ ০৫:৪৯ পি.এম

সংগৃহীত ছবি

নতুন বাংলাদেশে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যেকোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। এই বাস্তবতা মেনে নিতে হবে ভারতকে। দেশটির গণমাধ্যম আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নেই মিথ্যাচার করছে—  বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

জুলাই অভ্যুত্থানের পর ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কীভাবে দেখছেন, প্রশ্নের জবাবে এ উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যমে বিবৃতি দিয়ে তাদের জনগণকে উত্তেজিত করে জিনিসটি (দূতাবাসে হামলা) পরিকল্পিতভাবে করা হচ্ছে। বাংলাদেশ সরকারের যা নজর এড়ানোর কিছু নেই।

তার মতে, সহকারী হাইকমিশনে হামলা কিংবা সীমান্তে প্রাণহানির পর ভারতের দুঃখ প্রকাশ এক রকমের প্রহসন।

নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, আমরা দেখেছি, বাংলাদেশে এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি ছিল। ভারতের সাথে অনকে অসম চুক্তি বিগত সরকার করেছে। আমরা বলেছি, বর্তমান সরকার ও ভবিষ্যৎ বাংলাদেশ এ ধরনের নতজানু পররাষ্ট্র নীতি রাখবে না। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে যেকোনও রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে। ভারতকে নতুন বাস্তবতা মেনে নিতে হবে।

বাংলাদেশে সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতার বিষয়টি ভারতীয় মিডিয়া একরকম চাপিয়ে দিচ্ছে বলেও মত তার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়া এটা তৈরির চেষ্টা করছে, আমার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এই অনাস্থা তৈরির চেষ্টা করছে। আমরা এটাই বলবো যে, খারাপ হোক, ভালো হোক, এই দেশ আমাদের, মিলেমিশে আমাদের থাকতে হবে। আমাদের বিপদে রক্ষা করতে কেউ বাহির থেকে আসবে না। আমরা কোনও সংকটকে উড়িয়ে দিচ্ছি না। আমরা জানি, আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এক ধরনের অনিরাপত্তাবোধ আছে এবং সেটা আসলে বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক সরকার, বিশেষত আওয়ামী লীগ তাদেরকে তাদের ওপর যে ধরনের দমন-পীড়ন করেছে তার কারণে। অথচ আওয়ামী লীগ নিজেদেরকে সংখ্যালঘুবান্ধব সরকার হিসেবে বারবার বহির্বিশ্বে দেখাতে চেয়েছে।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের ন্যারেটিভ বাস্তবায়ন করতে চায় বলেই ভারতীয় মিডিয়া এতটা আগ্রাসী। ভারতীয় মিডিয়া এখন যা প্রচার করছে, তা আওয়ামী লীগের ন্যারেটিভ। তিনি এ-ও জানালেন, ভারতকে আমরা বারবার বলেছি, আনুষ্ঠানিকভাবেও বলেছি যে, এই ধরনের অপপ্রচার না করতে, বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইবে, তখন যাতে দ্রুত সময়ের মধ্যে ফেরত দেয়া হয়।

জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগ করেছে সব মত-ধর্মের মানুষ। কিন্তু সেসময় ভারতের গণমাধ্যম কেন সরব ছিল না- সে প্রশ্নও তোলেন তথ্য উপদেষ্টা।

নাহিদ ইসলাম বলেন, যখন আমরা রাস্তায় নেমেছি, তখন দেখি নাই আমরা কে হিন্দু, কে মুসলমান। যখন আমাদের বিরুদ্ধে গুলি চালানো হয়েছে, হিন্দু-মুসলমান দেখে গুলি চালানো হয়নি। ফলে তখনও যে এত সংখ্যালঘু মারা গেলো, সেটা নিয়ে ভারত কোনো বার্তা দেয়নি।

কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা আর সীমান্ত হত্যা বন্ধে ভারত সরকার আরও সচেষ্ট হবে বলে আশাবাদী অন্তর্বর্তী সরকারের তরুণ এই উপদেষ্টা। বলেছেন, ভারতকে বলেছি দায়িত্বশীল আচরণ করতে। আমাদের সীমান্তে এখনও হত্যাকাণ্ড হচ্ছে। সেই হত্যাকাণ্ডগুলো বন্ধ এবং বাংলাদেশের সাথে নতুনভাবে একটা সম্পর্ক তৈরি করতে বলব।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন