নবীন নিউজ ডেস্ক ১৬ ডিসেম্বার ২০২৪ ০৭:০৯ পি.এম
ছবি- সংগৃহীত।
গাজীপুরের টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। আগামী ২০ ডিসেম্বর থেকে সাদপন্থিরা ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করতে চান। তবে সরকারের অনুমোদন না থাকায় এ ইজতেমায় কঠোর বিরোধিতা করছেন জুবায়েরপন্থিরা।
জোড় ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার (১৫ ডিসেম্বর) সাদপন্থিদের শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) মোহাম্মদ হোসেন নামের এক সাথি। বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার (১৬ ডিসেম্বর) শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।
মামলায় আসামিরা হলেন- সৈয়দ ওয়াসিফুল ইসলাম (৭০), মাওলানা আব্দুল্লাহ মনসুর (৫৫), মাওলানা মোয়াজ বিন নুর (৪০), মাওলানা জিয়া বিন কাসেম (৪৫), মুফতি আজিমুদ্দিন (৪৫), মুফতি ওসামা ইসলাম (৪২), মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ (৪৫), মুফতি সফিউল্লাহ (৪৫), মাওলানা আনাস (৪৫), হাজী বসির শিকদার (৫৫), মোহাম্মদ মনির হোসেন তুষার উরফে হাজী মনির (৪০), ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ (৭০), রেজা আরিফ (৫২), আতাউর রহমান (৫০), ও অ্যাডভোকেট ফরিদ (৪৫)।
মামলায় অভিযোগ করা হয়েছে, শুরায়ে নেজামের তত্ত্বাবধানে স্টেশন রোড মোড়ে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট চলাকালে সাদপন্থিদের একটি নোহা গাড়ি দ্রুতগতিতে তাদের ওপর তুলে দেওয়ার চেষ্টা করে। এতে সাঈদ আহমদ (২০) গাড়ির আঘাতে গুরুতর আহত হন। আরেক ব্যক্তি গাড়ির ধাক্কায় দূরে ছিটকে পড়েন এবং তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে জুবায়েরপন্থিরা ২০১৮ সালে ইজতেমায় দুই মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থিদের অভিযুক্ত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় সাদপন্থিরা স্টেশন রোড অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটলে পাঁচজন আহত হন। এ ঘটনায় ৩৪ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনের নামে মামলা করেন সাদপন্থিরা।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, দুই পক্ষের দুটি মামলা রেকর্ড হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর শুরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। আগামী ২০ ডিসেম্বর সাদপন্থিরা জোড় ইজতেমা করতে চাইলে বিরোধিতা করছেন জুবায়েরপন্থিরা।
এ অবস্থায় উভয়পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হচ্ছে।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’