নবীন নিউজ, ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ১১:০৭ এ.এম
গত ১৫ বছর নির্বাচন ব্যবস্থা ক্ষমতাসীনরদের কুক্ষিগত ছিল। বিনাভোট কিংবা ডামি নির্বাচনে বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে জোর দেয় অন্তর্বর্তীকালীন সরকার। গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশনের লক্ষ্য, বিতর্কিত নির্বাচনের পথ বন্ধ করা। সেজন্য নির্বাচনে রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের সুযোগ বন্ধ করতে হবে। এর জন্য প্রয়োজনে আইন পরিবর্তনের সুপারিশ করবে কমিশন।
কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, প্রবাসীদের ভোটাধিকার, সংসদ নির্বাচনকালীন সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ বিভিন্ন ইস্যু পর্যালোচনা করা হচ্ছে। যাতে কমিশন সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারে।
তিনি আরও বলেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করবে সংস্কার কমিশন। এক্ষেত্রে সংসদের সরকারি দল, বিরোধী দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সার্চ কমিটিতে রাখা হবে। এরপর কমিশনার পদে বিবেচনা থাকাদের কোন যুক্তিতে সুপারিশ করা হয়েছে তা জানাতে হবে। পাশাপাশি কমিশনার নিয়োগের আগে মৌখিক পরীক্ষা নেয়ার কথাও বলেন তিনি।
নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে সংসদে বিল উত্থাপন করতে হবে। রাজনীতিবিদরাই এটি ঠিক করবেন। এ সময় নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, দেশের নির্বাচনী ব্যবস্থা যাতে শক্ত ভিতের ওপর দাঁড়ায় এবং সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয় সেটি করার চেষ্টা করবে কমিশন। পাশাপাশি গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতেও সংস্কারের প্রস্তাব দেবে কমিশন। এ সময় দেশের মানুষ আবারও নির্বাচনী উৎসবে মেতে উঠবে- এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন