নবীন নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০২:২৮ পি.এম
ছবি- সংগৃহীত।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ক্রেতাসংকটে মাদারীপুরের স্বর্ণকাররা। কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন শ্রমিক-কর্মচারীরা। নারীদের পছন্দ থাকলেও স্বর্ণের গহনা ব্যয়বহুল হওয়ায় অনেকেই ঝুঁকছেন সিটি গোল্ডের দিকে। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা প্রয়োজন বলে দাবি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের।
শহরের পুরান বাজার জেলার সবচেয়ে বড় স্বর্ণকার পট্টি। যেখানে ক্রেতাদের পদচারণায় সরগরম থাকতো দিনের বেশিরভাগ সময়, সেখানে এখন কেবলই সুনসান নীরবতা। এখানকার অধিকাংশ দোকানেই ক্রেতা সংকট। আগে প্রতিদিন গড়ে ৩-৫ লাখ টাকা প্রতিটি দোকানে বিক্রি হলেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। দফায় দফায় দাম বৃদ্ধির প্রভাব পড়ছে বেচাকেনায়। নানান ডিজাইনে তৈরি স্বর্ণের গহনা নিয়ে বসে থাকলেও নেই ক্রেতা। যাও আছে দাম নাগালের বাইরে থাকায় অনেকেই ঝুঁকছেন সিটি গোল্ডের গহনার দিকে।
বিক্রেতারা জানান, মাসে প্রতিটি দোকানি ৫-৭টি বিয়েতে অর্ডারের মাধ্যমে স্বর্ণের গহনা সরবরাহ করতেন। কিন্তু স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় পাল্টে গেছে সে চিত্র। এজন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। স্বর্ণ আমদানি শুল্কমুক্ত করে সরকারি প্রণোদনা না দিলে শিল্পটিকে টিকিয়ে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা।
মাদারীপুরের ৫টি উপজেলায় সাড়ে ৩০০ স্বর্ণের দোকান রয়েছে। যেগুলোতে কর্মরত আছেন ৩ হাজারের বেশি শ্রমিক-কর্মচারী। এসব শ্রমিক-কর্মচারী দিনরাত মিলিয়ে ১৬-১৮ ঘণ্টা স্বর্ণের গহনা নির্মাণে ব্যস্ত থাকলেও এখন বেশির ভাগ কাটাচ্ছেন সময় অলস। কাজ না থাকায় এ পেশার পরিবর্তন করে অনেকে আবার চলে গেছেন অন্য ব্যবসায়।
সদর উপজেলার ঘটমাঝি থেকে আসা রেবা বেগম বলেন, স্বর্ণের মার্কেটে এসেছিলাম গহনা কিনবো, দাম শুনেই হতবাক। স্বর্ণ নয়, সিটিগোল্ডের গহনা কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। সাধ আর সাধ্যের মধ্যে এখন সিটিগোল্ডই ভরসা।
মোস্তফাপুর থেকে আসা নূপুর আক্তার বলেন, নারীদের প্রথম পছন্দ স্বর্ণের গহনা। কিন্তু এখন বাজারে স্বর্ণের যে দাম তাতে সিটিগোল্ড ছাড়া আর কোন উপায় নেই। বাজার ঘুরে দেখছি, কী করবো চিন্তায় পড়ে গেছি।
শহরের পুরানবাজারের পিকে জুয়েলার্স-এর স্বত্বাধিকারীর সঞ্জয় কর্মকার বলেন, কয়েক বছর ধরে প্রতিনিয়তই বাড়ছে স্বর্ণের দাম। তাই ক্রেতারা স্বর্ণের গহনা এখন আর বেশি কিনছেন না, তাই অনেক স্বর্ণের দোকানে সিটিগোল্ডের গহনা বিক্রি হচ্ছে। নারীরাও সাধ্যের মধ্যে এ সিটিগোল্ড কিনছেন।
স্বর্ণমেলা জুয়েলার্স-এর স্বত্বাধিকারী রতন কর্মকার বলেন, স্বর্ণের ব্যবসায় এখন ধস নেমেছে। লাগামহীন দামে ক্রেতারা এখন স্বর্ণের গহনা কিনছেন না। এতে শ্রমিকদের কাজও কমে যাচ্ছে। অনেকেই বেকার সময় কাটাচ্ছেন।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির মাদারীপুরের সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ শিকদার বলেন, সরকার বিভিন্ন খাতে প্রণোদনা দেয়; কিন্তু এ স্বর্ণ খাতে প্রণোদনা না দেয়ায় স্বর্ণশিল্প এখন অনেকটাই হুমকির মুখে। এছাড়া, সিন্ডিকেট থাকায় বাজারে লাগামহীন থাকে স্বর্ণের দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির মাদারীপুরের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম বলেন, বর্তমানে স্বর্ণ শিল্পকে টিকেয়ে রাখা কঠিন। যে হারে স্বর্ণের দাম বাড়ছে, তাতে আগামীতে নতুন করে কেউ করতে এ ব্যবসা আসবে না। এজন্য সরকারের সহযোগিতা একান্তই প্রয়োজন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন