রমজান মাসে ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদান কার্যক্রমের সময়সূচির বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (১২ মার্চ) এক অফিস আদেশে বলা হয়, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
উক্ত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা প্রভাতি ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ/সমন্বয় করতে পারবেন মর্মে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। ফলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৫ মার্চ পর্যন্ত খোলা থাকবে।
আর প্রাথমিক বিদ্যালয়গুলো রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে। তবে স্কুলগুলো নতুন সূচিতে পাঠদান করাবে। যেসব স্কুলে ডাবল শিফট রয়েছে সে স্কুলগুলোকে নিজেদের সুবিধামতো উপায়ে পাঠদান করতে বলা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আক্তার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত রমজানের মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা প্রভাতি ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ/ সমন্বয় করতে পারবেন মর্মে নির্দেশনা প্রদান করা হলো।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম ১৫ দিন মাধ্যমিক স্কুল এবং ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছিল।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন