নবীন নিউজ, ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ০৩:১০ পি.এম
রাজধানীর কামরাঙ্গীরচরে কাপড় প্রিন্টিং ব্যবসায়ী নূর-এ-আলম হত্যা মামলায় তার কারখানার কর্মচারী মিরাজসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– কারখানার কর্মচারী মিরাজ, রিফাত ও শিপন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে নূর-এ-আলম তার নিজ কারখানাতেই ঘুমাচ্ছিলেন। কর্মচারী মিরাজ সেই রাতে বহিরাগতদের নিয়ে কারখানায় জুয়া খেলছিলেন। পাশের কক্ষ থেকে মালিক নূর-এ-আলম টের পেয়ে তাদের বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন মিরাজ। পরে নূরে আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এরপর হত্যাকারীরা মরদেহ টুকরো টুকরো করে কারখানাতেই পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান ঢেকে দেয়। পরদিন সকালে নূর-এ-আলম বাড়িতে না ফেরায় থানায় অভিযোগ করে তার পরিবার।
পরে পুলিশ তদন্তে নেমে মিরাজ, শিপন ও রিফাতকে গ্রেফতার করে। এ ঘটনায় পলাতক অপর আসামি জাহিদকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানায় পুলিশ।
নূর-এ-আলমের পরিবার সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচরের হাসান নগরে এক বছর আগে ফ্যাক্টরি স্থাপন করেন আলম। সেখানেই তিনি থাকতেন। তার পরিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে থাকে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন