নবীন নিউজ ডেস্ক ১০ ডিসেম্বার ২০২৪ ০১:২৬ পি.এম
ছবি- সংগৃহীত।
প্রায় ৫ বছর ধরে ডিজেল আসছে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতায় থাকা কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ভাসমান দুটি তেল ডিপোতে। এতে করে সড়ক পথে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বেশি দামে ডিজেল কিনে জমিতে সেচ দিতে হচ্ছে চরাঞ্চলসহ জেলার কৃষকদের। আগামী বোরো মৌসুমের আগে ডিপো দুটির মাধ্যমে তেল সরবরাহের দাবি ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের। এদিকে ডিপো দুটি সচল করার আশ্বাস স্থানীয় প্রশাসনের।
ব্রহ্মপুত্র নদের ডানতীরে পানিতে ভেসে আছে যমুনা ও মেঘনা নামের দুটি বার্জ ডিপো। কিন্তু নেই তেল, নেই কর্মচাঞ্চল্যতা। অথচ আগে এই দুটি ডিপো থেকে বোরো মৌসুমে প্রায় ২৫ লাখ লিটার ও অন্য সময়ে গড়ে ১০ লাখ লিটার ডিজেল সরবরাহ করা হত।
কুড়িগ্রাম জেলা তথা উত্তারাঞ্চলের কৃষকদের মাঝে নদী পথে কম খরচে ডিজেল সরবরাহের জন্য ১৯৮৯ সালে চিলমারী উপজেলার নদী বন্দর এলাকায় এ বার্জ ডিপো দুটি স্থাপন করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। স্থাপনের পর থেকে ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে ডিজেল সরবরাহ করে আসলেও নদের নাব্যতা সংকটের অজুহাতে ২০২০ সালের জানুয়ারি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দফতর। তারপর থেকে ডিপো দুটিতে একবারের জন্যও আসেনি তেল।
স্থানীয় কৃষক ও তেল ব্যবসায়ীরা বলছেন, ডিপো দুটি বন্ধ থাকায় হয়রানির পাশাপাশি একটু বেশি দামে ডিজেল কিনে চাষাবাদ ও নৌ-যান চালাচ্ছেন তারা। আগামী বোরো মৌসুমের আগে ডিপো দুটি চালুর দাবি তাদের।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলের কৃষক শামসুল হক জানান, আমরা চরের কৃষিতে ডিজেল দিয়ে সেচ দেই। আগে ভাসমান ডিপোর তেল দিয়ে চাষাবাদ করলেও এখন সেটা পাচ্ছি না। অনেক দূর থেকে ডিজেল এনে চাষাবাদ করতে হচ্ছে। ডিপো দুটি চালু হলে আমাদের সুবিধা হত।
প্রয়োজনীয় লোকবলসহ সবকিছু ঠিকঠাক থাকলেও তেল না আসার কারণ জানেন না ডিপো দুটিতে কর্মরতরা। আর নদ-নদীর অববাহিকার চরাঞ্চলসহ এ অঞ্চলের কৃষকদের কথা বিবেচনা করে ডিপো দুটি চালুর উদ্যোগের কথা জানায় স্থানীয় প্রশাসন।
চিলমারীতে ভাসমান তেল ডিপো যমুনায় কর্মরত অস্থায়ী অফিস সহকারী মো. লতিবুর রহমান জানান, এখানে সবকিছু ঠিকঠাক আছে। আমরা নিয়মিত অবস্থান করছি। কিন্তু তেল না আসায় আমরা বেকার বসে আছি।
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, যেহেতু কৃষি প্রধান এ জেলার কৃষকদের সুবিধার জন্য ডিপো দুটি বসানো হয়েছিল। ডিপো দুটি কি কারণে বন্ধ রাখা হয়েছে তা জেনে চালুর ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চিলমারী বার্জ ডিপো দুটিতে তেল ধারণ ক্ষমতা প্রায় ১০ লাখ লিটার। পেট্রোল পাম্পসহ সরকার অনুমোদিত ডিলারদের কাছে তেল সরবরাহ করা হত ডিপো দুটিতে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন