নবীন নিউজ ডেস্ক ০৯ ডিসেম্বার ২০২৪ ১২:১৭ পি.এম
ছবি- সংগৃহীত।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের আট সদস্যের প্রতিনিধি দলের গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর ঢালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি।
জানা গেছে, মুখোশধারী ছিনতাইকারীরা হামলা চালিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে গাড়ির জানালার কাঁচ ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৮ জনের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ওই গাড়িতে পাঁচজন তরুণ ও তিনজন তরুণী সমন্বয়ক ছিলেন।
ঘটনার পর গাড়িতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ফেসবুক লাইভে এসে ভিডিওসহ ছিনতাইয়ের ঘটনার বিষয়টি প্রকাশ করেন।
এ সময় তিনি জানান, রাত ১টার সময় তার নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে চড়ে বান্দরবানের লামার উদ্দেশে রওনা দেন। রাত ২টায় তাদের গাড়িটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর ঢালে পৌঁছালে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের গাড়ি রোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে মাইক্রোবাসের বাম পাশের জানালার কাঁচ ভেঙে দেয়।
তিনি আরও জানান, ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নগদ ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল হাইওয়ে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সোনারগাঁ থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। তবে এর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ মাইক্রোবাসটি হেফাজতে নেয়। পরবর্তীতে প্রতিনিধি দলের ৩ জন অন্য গাড়িতে ঢাকার ফিরে যান এবং অপর ৫ জন আরেকটি মাইক্রোবাস ভাড়া করে পুনরায় বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন।
ঘটনার সময় মহাসড়কের ঘন কুয়াশা ছিল এবং মহাসড়কে প্রায় সব যানবাহন ধীর গতিতে চলছিল বলে পুলিশ জানিয়েছে। এছাড়া ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী বলেন, ‘ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় হামলা ও ছিনতাইয়ের শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন