নবীন নিউজ ডেস্ক ০৭ ডিসেম্বার ২০২৪ ১০:০০ এ.এম
ছবি- সংগৃহীত।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের অভ্যন্তরে শিংপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দেবনগরের রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় বিএসএফের নিকট জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি পাঠিয়েছে বিজিবি।
একইসাথে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিহতের লাশ ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার ৭৫১/৮-এস এবং ৯-এসের মধ্যবর্তী শূন্যলাইন থেকে আনুমানিক ১৫ গজ ভারতের সীমান্ত অভ্যন্তরে শিংপাড়ায় প্রতিপক্ষ ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ০৩/০৪ রাউন্ড ফায়ারের শব্দ শোনা যায়। প্রতি উত্তরে বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের বিপরীতে সীমান্ত শূন্যলাইন থেকে প্রায় ৫০ গজ দেশের অভ্যন্তরে মোমিনপাড়ায় কয়েক রাউন্ড সতর্কতামূলক ফায়ার করে।
এ ব্যাপারে বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন এবং সীমান্ত হত্যা বন্ধে বিজিবির টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে সীমান্তবর্তী জনসাধারণ, স্থানীয় ব্যক্তিরা ও জনপ্রতিনিধিদের সাথে নিয়মিত সভা ও বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে বিজিবি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন