নবীন নিউজ ডেস্ক ০৫ ডিসেম্বার ২০২৪ ০২:৪৫ পি.এম
ছবি- সংগৃহীত।
আগরতলা (ত্রিপুরা): ভারত ও বাংলাদেশের একাংশ মানুষের কট্টরপন্থি মনোভাবের কারণে দিনের পর দিন সমস্যায় পড়ছেন। তারা এই অবস্থার অবসান ঘটিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হোক তা চাইছেন।
ভারত ও বাংলাদেশের সম্পর্ক যখন স্বাভাবিক ছিল তখন শুধু আগরতলার আখাউড়া সীমান্ত দিয়েই প্রতিদিন ১১শত থেকে ১২শ লোক প্রতিদিন যাতায়াত করতো বলে জানান আখাউড়া সীমান্তের ভারতীয় অংশের এক অটোচালক নিরঞ্জন দাস।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে দুই দেশের মধ্যে সাধারণ মানুষের চলাফেরা ধীরে ধীরে কমে আসছে। আর সাম্প্রতিককালের উত্তেজনার ফলে তা প্রতিদিন গড়ে ১০০ জনের নিচে নেমে এসেছে। অথচ আখাউড়া থেকে আগরতলার বিভিন্ন জায়গায় যাত্রী পরিবহণের জন্য এই রুটে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা মিলে প্রায় ৫০টি রয়েছে।
এই অবস্থায় এক-একজন চালক দুই দিনেও একটি ট্রিপ পাচ্ছেন না বলে জানান এই অটোচালক।
অপর দিকে বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসা অনেকেই হোটেলে না পেয়ে পরিচিত লোকেদের বাড়িতে উঠছেন। এই পরিস্থিতির জন্য তারা যতদিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিলেন তার আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার দক্ষিণ ভারতের চিকিৎসা করিয়ে সোজা বাংলাদেশ ফিরে যাচ্ছেন। তাদের অনেকেই জানান, এখানে থাকার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কথা চিন্তা করে দেশে ফিরে যাচ্ছেন।
তবে উভয় দেশের মানুষের অভিমত দুই দেশের সম্পর্ক যেন আগের মতো স্বাভাবিক হয় এবং আগের মতো সকলে চলাফেরা করতে পারেন। তবেই সকলে লাভবান হবেন।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর চালায় হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা।
এদিন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলার সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশ করে ওই সমিতি। পরে বিক্ষোভ সমাবেশ থেকে ছয়জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেন।
এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনার পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কের পারদ উত্তপ্ত।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন