শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সরকারের মনোভাব বুঝতে ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি

নবীন নিউজ ডেস্ক ১৩ নভেম্বার ২০২৪ ০৮:৪৩ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

দুই দিনের সফরে ঢাকায় আসছেন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি ব্রিটিশ কোনো কর্মকর্তার প্রথম সফর হবে। ক্যাথরিনকে অন্তর্বর্তী সরকারের মনোভাব বুঝতে ব্রিটিশ সরকার ঢাকায় পাঠাচ্ছে বলে ইঙ্গিত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, আগামী সপ্তাহে ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ঢাকায় আসবেন। তবে তার সফরের এজেন্ডা নিয়ে কোনো বার্তা দেননি সংশ্লিষ্টরা। তারা জানান, আন্ডার সেক্রেটারির সফর নিয়ে উভয়পক্ষ এখনও কাজ করছে।

এদিকে কূটনৈতিক সূত্রগুলো বলছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকা সফর করবেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি। তার সফরে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক চাওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছে, অন্তর্বর্তী সরকারের মনোভাব বুঝতে ব্রিটিশ সরকার আন্ডার সেক্রেটারিকে ঢাকায় পাঠাচ্ছে। তিনি ঢাকায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অবধারিতভাবে আলোচনা করবেন। তবে সব ছাপিয়ে হয়তো অন্তর্বর্তী সরকারের পালস বোঝার চেষ্টা থাকবে ক্যাথরিনের। আর সেই বার্তা ব্রিটেন গিয়ে পৌঁছে দেবেন তিনি।

ব্রিটিশ আন্ডার সেক্রেটারির কাজের মূল বিষয় আইপিএস। সেক্ষেত্রে আইপিএসে বাংলাদেশের অবস্থান জানতে চাওয়ায় গুরুত্ব দেবেন ক্যাথরিন। কেননা, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইপিএসের আলাদা গুরুত্ব রয়েছে। আর ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে আইপিএসকে বেশ গুরত্বসহকারে বিবেচনা করা হয়ে থাকে। আইপিএসের বাইরে ক্যাথরিনের সফরের ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু, অভিবাসনের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

ঢাকার এক কূটনীতিক বলেন, ক্যাথরিনের সফরে ঢাকার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট তুলে ধরা হতে পারে। সরকার যেসব সংস্কার কার্যক্রম হাতে নিয়ে সেগুলোর অগ্রগতি তুলে ধরা হতে পারে। আর ব্রিটিশ আন্ডার সেক্রেটারি হয়তো সংস্কারে কীভাবে যুক্ত হতে পারে সেই বার্তা দিতে পারে।

চলতি বছরের জুলাইয়ে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলমমেন্ট (এফসিও) অফিস ক্যাথরিন ওয়েস্টকে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ দেন। ক্যাথরিন ব্রিটিশ সরকারের হয়ে চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জের দেখভাল করেন।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে ঢাকা সফর করেছিলেন তৎকালীন ব্রিটেনের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। এক বছরের ব্যবধানে তিনি দুই দফায় ঢাকা সফর করেন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন