বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

স্ত্রীর নামে পাহাড় দখলে নেন সাবেক মন্ত্রী তাজুল ইসলাম

নবীন নিউজ ডেস্ক ১০ নভেম্বার ২০২৪ ১০:৪৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

প্রশাসনকে চাপ দিয়ে বেআইনিভাবে বান্দরবানের পাহাড় লিখিয়ে নেওয়ার তালিকায় এবার নাম উঠে এসেছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নাম।

মন্ত্রী থাকার সময় তিনি নিজের স্ত্রীর নামে লিখিয়ে নিয়েছেন বান্দরবানের লামা উপজেলার ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজায় ২৫ একর তৃতীয় শ্রেণিভুক্ত পাহাড়।

অভিযোগ উঠেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) দিয়ে তিনি ওই জমিতে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করিয়েছেন। দখল করেছেন আশপাশের ব্যক্তিগত মালিকানাধীন জমি, মসজিদের সংযোগ রাস্তা এবং প্রতিবেশীর পাহাড়।

এ নিয়ে এলাকাবাসী বিভিন্ন মহলে অভিযোগ করে প্রতিকার না পেয়ে জেলা সদরে মানববন্ধন করেছে। কিন্তু তাতেও কাজ হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে।

জানা গেছে, ২০২২ সালে তিনি শায়েলা নাসরীনের নামে লিজ দেওয়া ২৫ একর তৃতীয় শ্রেণির জমির দলিল মূলে স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে রেকর্ডভুক্ত করিয়ে নেন।

বোমাং সার্কেলের ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজার ৪৪৭ নম্বর দাগভুক্ত ১৪৮ (হর্টি) নম্বর হোল্ডিংয়ের ২৫ একর পাহাড় রাবার/হর্টিকালচার আবাদের জন্য ২০০০ সালে প্রথমে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার এ বি এম নুরুল আমিনের নামে ৪০ বছর মেয়াদি লিজ দেন বান্দরবানের জেলা প্রশাসক।

পরে পাহাড়টি গত ২২-১-২০০২ তারিখে এ বি এম নুরুল আমিনের পরিবর্তে শায়েলা নাসরীনের (পিতা : মৃত জামাল উদ্দিন, মাতা : সায়েরা বেগম, গ্রাম : নজু মিয়া হাট, দোকানবাড়ী, উপজেলা : হাটহাজারী, জেলা : চট্টগ্রাম) নামে রেকর্ডভুক্ত হয়। সর্বশেষ একটি জমি হস্তান্তর চুক্তিনামা (দলিল নম্বর : ১০৭২/২০২০, তারিখ : ২৭-১২-২০২০) সম্পাদিত হয় তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের সঙ্গে শায়েলা নাসরীনের। এই দলিলের ভিত্তিতে বান্দরবানের জেলা প্রশাসক রাবার বা হর্টিকালচার চাষের জন্য লিজ নেওয়া ২৫ একর পাহাড় দলিল সম্পাদনকারী ফৌজিয়া ইসলামের নামে রেকর্ড বা তৌজিভুক্ত করার আদেশ দেন।

সাবেক মন্ত্রী তাজুল ইসলাম কুমিল্লা জেলার বাসিন্দা হলেও ১০৭২/২০২০ নম্বর দলিলে তাঁর স্ত্রীর ঠিকানা দেখানো হয়, দেরাজ মিয়া পাড়া, ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজা, উপজেলা-লামা, জেলা-বান্দরবান।

অনুমোদন দেওয়া জেলা প্রশাসকের আদেশেও একই ঠিকানা উল্লেখ থাকায় জমিটি সেভাবেই রেকর্ডভুক্ত হয়ে যায়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন