নবীন নিউজ ডেস্ক ০৩ নভেম্বার ২০২৪ ০৪:১৪ পি.এম
সংগৃহীত ছবি
অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতেই অনড় রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রোববারও ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে তারা।
রোববার (৩ নভেম্বর) কলেজের ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা বলেন, ‘মানোন্নয়নের আশায় সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও পরীক্ষা গ্রহণে দীর্ঘসূত্রতা, ফল প্রকাশে বিড়ম্বনা ও গণহারে ফেলসহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’
অবিলম্বে শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষাবিদদের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবি তোলেন তারা। আগামী সোমবারও (৪ নভেম্বর) ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি না মানলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের।
এর আগে, গত শনিবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করে দুই দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেন কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি।
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ—সরকারি এই সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন