মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঢাকা কলেজ শিক্ষার্থীকে ধাক্কা, ৩০ টি ভিআইপি বাস আটক

নবীন নিউজ, ডেস্ক ২২ অক্টোবার ২০২৪ ০২:১১ পি.এম

সংগৃহীত ছবি

ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে হাফভাড়াকে কেন্দ্র করে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জেরে ভিআইপি পরিবহনের ৩০টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ আক্টোবর) বেলা ১০ ঘটিকার দিকে বাস থেকে শিক্ষার্থীকে ফেলে আহত করলে পরবর্তী সময়ে বাসগুলো আটক করতে শুরু করেন একদল শিক্ষার্থী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাসগুলো আটক করে কলেজের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে।

জানা গেছে, বাসের ধাক্কায় আহত শিক্ষার্থী সাবিত। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। বাস থেকে পড়ে তার দুই পা কেটে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী সাজিদ হাসান বলেন, আমি আজিমপুর থেকে কলেজে আসার জন্য ভিআইপি বাসে উঠি। বাস থেকে নামার সময় হাফ ভাড়া দিলে ভাড়া না নিয়ে আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে বাস থেকে নামার সময় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি পা ও হাতে আঘাত পাই। বর্তমানে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য এসেছি। ইলিয়াস আহমেদ নামে এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, সাবিত আজিমপুর থেকে ঢাকা কলেজে আসার জন্য ভিআইপি বাসে ওঠে। এরপর ঢাকা কলেজের সামনে এসে ভাড়া দিতে গেলে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাকে ধাক্কা দেয় ওই গাড়ির হেল্পার। বিষয়টি আমরা জানলে ভিআইপি বাস আটক করি।

লিটন নামে এক বাসচালক বলেন, কোন বাসের সঙ্গে ঘটনা ঘটেছে সেটা আমি জানি না। তবে, শুনেছি কলেজের এক ছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে হেল্পার। যার কারণে আমাদের বাসগুলো আটক করেছে।

ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমরা বিষয়টি জেনেছি। নিউমার্কেট থানাকে জানিয়েছি। বিষয়টি নিউমার্কেট থানা কর্তৃপক্ষ দেখছে। তবে শিক্ষার্থীদের নিজেদের হাতে বিচার তুলে নেওয়া ঠিক নয়।

নিউমার্কেট থানার ওসি মহসিন বলেন, আমি শুনেছি ১৭টি বাস আটক করা হয়েছে। এ বিষয়টি মিমাংসার জন্য উপরিদর্শক (এসআই) রায়হান কাজ করছে। ঢাকা কলেজের সামনে ৩০টি বাস সারিবদ্ধভাবে ছিল।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন