নবীন নিউজ ডেস্ক ২০ অক্টোবার ২০২৪ ০১:৪০ পি.এম
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে প্রায় বলতেন, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতে। এখন তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এক্ষেত্রে তিনিও একই কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রোববার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা ইস্যুতে শেখ হাসিনাকে দেশে আনা হবে কি না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা তামিল করতে যদি শেখ হাসিনা কোথায় আছেন প্রসিকিউশন টিম জানতে পারে, তাহলে এক্সট্রাডিশন চুক্তির আওয়াতায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে আনা যেতে পারে। এছাড়া ইন্টারপোলের সহায়তা নেয়া যেতে পারে। অপরাধী যেই দেশে রয়েছেন সেই দেশের আইনে ইন্টারপোল কাভার করতে পারলে বিচার-বিশ্লেষণ করে তাকে আনা হতে পারে।’
শেখ হাসিনা নিজে ট্রাইব্যুনালে হাজির হবে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘শেখ হাসিনা তার বক্তব্যে প্রায়ই বলতেন, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতে। আশা করি এটা উনি বিশ্বাস করেন এবং এটিই উনার জন্য ভালো। প্রত্যেকটা আসামির উচিত আদালতে এসে বিচারের মুখোমুখি হওয়া। উনি হয়তো সেটাই করবেন।’
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারিক কার্যক্রম শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে, আরেক মামলা ওবায়দুল কাদেরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয়।
নবীন নিউজ/পি
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল
কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা
কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স
পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের
আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ
নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১২ দিনের রিমান্ডে পলক
সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র্যাব-পুলিশও
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা
চুপ থাকার সময় শেষ: পলক
কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড
ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর