নবীন নিউজ ডেস্ক ১৬ অক্টোবার ২০২৪ ০৪:৫৬ পি.এম
সংগৃহীত ছবি
হাইকোর্টে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর হাতাহাতি জড়ানোর অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
পূর্বঘোষিত হাইকোর্ট ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে হাইকোর্ট এলাকা ঘেরাও করে অবস্থান কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। এদিন শিক্ষার্থীদের সঙ্গে নানা শ্রেণির-পেশার মানুষও মিছিলে অংশ নেন।
এসময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও কয়েকজন আইনজীবীর সঙ্গে কথার কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে সেখানে উপস্থিত অন্যান্য ছাত্ররা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সেখান থেকে নিয়ে আসে। কিন্তু কি কারণে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবিগুলো হল- আওয়ামীপন্থী ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের অপসারণ করতে হবে, সারাদেশে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, দায়রা জজ আদালত থেকে আওয়ামী প্যানেলের আইনজীবীদের অপসারণ করতে হবে এবং অনতিবিলম্বে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। আওয়ামীপন্থী আইনজীবীদের এ বিক্ষোভ কর্মসূচির প্রতিক্রিয়ায় মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে ফেসবুকে দেয়া পোস্টে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
নবীন নিউজ/পি
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল
কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা
কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স
পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের
আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ
নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১২ দিনের রিমান্ডে পলক
সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র্যাব-পুলিশও
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা
চুপ থাকার সময় শেষ: পলক
কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড
ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর