নবীন নিউজ, ডেস্ক ১২ অক্টোবার ২০২৪ ১১:৩১ এ.এম
দীপ্ত টেলিভিশনের কর্মী তানজিলকে পিটিয়ে হত্যার মামলায় ৫ আসামিকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
এর আগে, শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতারের কথা জানান তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. রুহুল কবির খান। তারা হলেন, মো. আব্দুল লতিফ (৪৬), মো. কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।
ডিসি রুহুল কবির বলেন, প্রাথমিকভাবে এ ঘটনার সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে জমির মালিকের ছেলে ও দীপ্ত টেলিভিশনের ব্রডকাস্ট বিভাগের কর্মরত তানজীল জাহান ইসলামকে পিটিয়ে হত্যা করে দুবৃত্তরা। পরে এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করে নিহত তানজিলের পরিবার।
পুলিশ জানায়, জমির মালিককে চুক্তির অংশ হিসেবে ৫টি ফ্ল্যাট দেয়ার কথা ছিল প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের। তবে তারা দুটি ফ্ল্যাট হস্তান্তর করে। বাকি তিনটির ফ্ল্যাটের মধ্যে একটি অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুনের শ্বশুর কাছে বিক্রি করে কোম্পানিটির কর্নধার রবি। ফ্ল্যাটটি তারা অবৈধভাবে দখল করে রেখেছিল। এ নিয়ে গত তিনবছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরেই গতকাল বৃহস্পতিবার সকালে সেই ফ্ল্যাটে হামলা চালিয়ে দীপ্ত টিভির তানজিলকে তামিমকে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নিয়ে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন