নবীন নিউজ ডেস্ক ১২ অক্টোবার ২০২৪ ০৯:০৪ এ.এম
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের (৩৮) মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামে দাফন করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টেবর) সকালে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরদেহটির দাফন সম্পন্ন হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতিতে মরদেহটি দাফন করা হয়।
মৃত কামাল হোসেনের বাবা নজির আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে লাশ নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে রওনা দেন তারা। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল ৮টায় গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের মেসতলায় পারিবারিক গোরস্থানে কামাল হোসেনের লাশ দাফন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর মাংকিপক্স রোগে আক্রান্ত হয়ে কামাল হোসেন আরব আমিরাতে মারা যায়।
স্থানীয় মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, কামাল হোসেনের ২ মেয়ে এবং এক স্ত্রী রয়েছে। ৬ থেকে ৭ বছর আগে জীবিকার তাগিদে কামাল হোসেন আরব আমিরাতে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর বলেন, গত ৩০ সেপ্টেম্বর আরব আমিরাতের শারজায় একটি হসপিটালে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মো. কামাল হোসেন মারা যাযন। এম-পক্স একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ যার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। জানা মতে, এখন পর্যন্ত বাংলাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, কামাল হোসেনের লাশ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন