নবীন নিউজ ডেস্ক ০৩ অক্টোবার ২০২৪ ০২:৫১ পি.এম
সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরীর জিরানি এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় শ্রমিকরা কালিয়াকৈর নবীনগর সড়কে অবস্থান নিয়ে কিছু সময় অবরোধ করে রাখেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিরানী এলাকার রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা বিক্ষোভে পাশের আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের শামিল হতে বলেন। কিন্তু ওই কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ না করায়, আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানায় হামলা চালিয়ে গেট, আসবাবপত্র এবং জানালা ভাঙচুর করে।
ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আইরিশ কারখানার শ্রমিকরা রেডিয়্যাল কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিলে সকাল ১০টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন। চন্দ্রা-নবীনগর সড়কে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, জেলার ৮টি কারখানা আজ বন্ধ রয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন