নবীন নিউজ ডেস্ক ০৩ অক্টোবার ২০২৪ ১০:৪৩ এ.এম
সংগৃহীত ছবি
গেলো ১৪ বছরে দেড় লাখ কোটি টাকা ব্যয়ে ৯০টি প্রকল্প বাস্তবায়ন করলেও লোকসানে ডুবে আছে রেলওয়ে। এ খাতে প্রতি বছর গড় লোকসান দুই হাজার কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়নের কারণেই ঘটেছে এমনটা। এজন্য মহাপরিকল্পনাকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের।
মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে দুদফায় ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা হাতে নেয় আওয়ামী লীগ সরকার। এ সময় রেলের বিনিয়োগ ছাড়ায় অতীতের সব রেকর্ড। গেলো ১৪ বছরে বাস্তবায়িত হয় ৯০টি প্রকল্প, যাতে খরচ হয় ৭২ হাজার কোটি টাকা। এরপরও ৭৫ শতাংশ মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন, ৬০ শতাংশ ঝুঁকিপূর্ণ রেল লাইন, কোচসংকট, আর লোকসান নিয়েই চলছে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি।
বুয়েটের শিক্ষক ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামানের মতে, বাস্তবায়ন হওয়া অধিকাংশ প্রকল্পেরই উপযোগিতা নেই। তিনি বলেন, সুন্দর সুন্দর কথা বলে সুবিধা নিয়েছে; কিন্তু যে মাত্রায় এর সুফল পাওয়ার কথা, তা পাচ্ছে না। মূলত যাত্রীবান্ধব হওয়ার জন্য যেভাবে পরিকল্পনা নেয়ার কথা ছিল, সেখানে সীমাবদ্ধতা আছে।
এর সঙ্গে একমত নতুন রেল সচিব আব্দুল বাকী। তিনি বলেন, কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই প্রকল্প নেয়া হয়েছে এবং তার সময় বাড়ানো হয়েছে।
মহাপরিকল্পনার অংশ হিসেবে ২০৪৫ সালের মধ্যে ভোলা বাদে সব জেলাতে করা হবে রেলের সম্প্রসারণ। বিদ্যমান সব মিটারগেজ লাইনকে ডুয়েলগেজে রূপান্তর করা হবে। অন্যদিকে, সাড়ে ৪ হাজার কোচ, আর ৫ হাজার ওয়াগন কেনার পরিকল্পনা রেলের।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এগুলো বাস্তবায়ন করতে শুধু অবকাঠামোগত উন্নয়নকেই প্রাধান্য দেয়া হয়েছে। কিন্তু আধুনিক রেলব্যবস্থা গড়তে প্রযুক্তি নির্ভরশীলতার প্রয়োজন আছে। ফলে মহাপরিকল্পনা সংস্কার করে নতুনভাবে কাজ করার সুপারিশ তাদের।
এখন পর্যন্ত ডিজেলচালিত ইঞ্জিনে রেল চললেও, মহাপরিকল্পনার অংশ হিসেবে ২০৩৫ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা আছে বাংলাদেশ রেলওয়ের।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন