নবীন নিউজ ডেস্ক ০২ অক্টোবার ২০২৪ ১০:৪৭ এ.এম
সংগৃহীত ছবি
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গৃহীত গণত্রাণ কর্মসূচির পূর্ণাঙ্গ অডিট ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট অনুযায়ী গণত্রাণ কর্মসূচিতে মোট আয় হয়েছে ১১ কোটি ৬৯ লাখ ৮৪,৪২০ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩৩,২০৭ টাকা। বর্তমানে দুটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা জমা রয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অডিট প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, অ্যাকাউন্ট দুটি থেকে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জমা দেওয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। বাকি ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় মানুষের জন্য খরচ করা হবে। তারা জানান, বুধবার থেকেই এ ত্রাণ কার্যক্রম শুরু হবে।
অডিটর গোলাম ফজলুল কবির জানান, ১১ কোটি ৬৯ লাখ ৮৪,৪২০ টাকার ফান্ড সংগ্রহ হয়েছিল। এর মধ্যে নগদ আসে ৯ কোটি ৮৫ লাখ ১৫,৪২৫ টাকা। মোবাইল ব্যাংকিং, প্রাইজবন্ড, ডলার ও অন্যান্য মাধ্যমে আসে বাকি টাকা। এর মধ্যে খরচ হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩৩,২০৭ টাকা। বর্তমানে ব্যাংকের দুটি অ্যাকাউন্টে মোট ৯ কোটি ৯১ লাখ ৫১,২১৩ টাকা রয়েছে।
তিনি বলেন, “১০ সেপ্টেম্বর থেকে অডিট কাজ শুরু হয়ে শেষ হয় ২০ সেপ্টেম্বর। এ সময়ের মধ্যে কেবল আর্থিক অডিট হয়েছে। পণ্য ও পোশাক এবং ননক্যাশ অডিট সম্ভব হয়নি।”
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন