নবীন নিউজ ডেস্ক ২৩ সেপ্টেম্বার ২০২৪ ০৪:৫১ পি.এম
সংগৃহীত ছবি
২০০৭ সালে তৎকালীন সরকার সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএসবির সম্প্রচার বাতিল করে দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
ফলে সিএসবি চ্যানেল সম্প্রচারে ফিরতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের করা এক সম্পূরক আবেদনের শুনানি শেষে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর) ছেলে ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ)।
ওয়ান ইলেভেন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সিএসবির সংবাদ ও বিনোদনমূলক সব প্রকার ভিডিও অনুষ্ঠান/ছায়াছবি সম্প্রচারে অনাপত্তি বাতিল করে তথ্য মন্ত্রণালয় চিঠি দেয়। পাশাপাশি বিটিআরসিও দুটি চিঠি দেয়। এ তিনটি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালে হাইকোর্টে রিট করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ)। ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেছেন। পরে সেই রুলের ওপর আর শুনানি হয়নি। সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর ওই তিনটি চিঠির কার্যক্রম স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করা হয়। সেই আবেদনে সোমবার হাইকোর্ট ওই চিঠিগুলোর কার্যক্রম স্থগিত করেন। ফলে সিএসবি সম্প্রচারে ফিরতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ) জানান, যে মেশিনারিজ ছিল সেগুলো অকার্যকর হয়ে গেছে। প্রযুক্তির পরিবর্তন হয়েছে। তারপরও আমরা বেশ তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। কয়েক মাসের মধ্যে আনতে পারবো। আমরা প্রথম নিউজ চ্যানেল ছিলাম ২৪ ঘণ্টা। কিন্তু একটা দুঃখ আজকের নিউজটা আমার বাবা দেখে যেতে পারেননি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন