নবীন নিউজ ডেস্ক ২৩ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৩১ এ.এম
সংগৃহীত ছবি
এক সময় সাধ্যের মধ্যেই পাওয়া যেত সাধের ইলিশ। কিন্তু কালের পরিক্রমায় এটি এখন দামি মাছে পরিণত হয়েছে। এতে স্বল্প ও সীমিত আয়ের মানুষের পাত থেকে ক্রমেই বাদ পড়ছে সুস্বাদু এ মাছটি। এমন প্রেক্ষাপটে দেশের বাজারে দাম সাধ্যের মধ্যে রাখতে ইলিশের রপ্তানি বন্ধের সিদ্ধান্ত জানায় বর্তমান অন্তর্বর্তী সরকার। এ সময় সবার আলোচনায় আসে ইলিশ। এর মধ্যে দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা ইলিশ রপ্তানির অনুরোধ জানালেও সিদ্ধান্তে অনেকটা অনড় থাকে সরকার। কিন্তু শেষ পর্যন্ত বিশেষ বিবেচনায় ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। ফলে ইলিশ নিয়ে ফের আলোচনা হচ্ছে। বাজার থেকে শুরু করে সামাজিক যোগযোগমাধ্যমে এ নিয়ে চর্চা চলছে।
এদিকে ইলিশের দর আগের মতোই চড়া। ভরা মৌসুমে যেখানে কিছুটা কম দামে কিনতে পারার কথা, সেখানে সুখবর নেই। এরই মধ্যে রপ্তানির সুযোগে নতুন করে দাম বাড়ানোর পাঁয়তারা করছেন অসাধু ব্যবসায়ীরা। এ অবস্থায় কেনা দূরে থাক, ইলিশের দাম জিজ্ঞেস করারও সাহস পাচ্ছেন না সাধারণ ভোক্তারা।
রাজধানীর মালিবাগ, কদমতলী ও কারওয়ানবাজার এলাকার খুচরা বিক্রেতারা বলছেন, আড়তে দাম কিছুটা বাড়তি থাকায় খুচরাতেও প্রভাব পড়েছে। এক কেজি ওজনের ইলিশ এখন ১৬০০ থেকে ১৮০০ টাকা হাঁকা হচ্ছে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১২০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত এবং এক কেজির বেশি ওজনের ইলিশ ২০০০ টাকায় ঠেকেছে।
কদমতলী এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী মো. এনামুল হক বলেন, এখন ইলিশের মৌসুম হলেও দামে তার ছাপ নেই। এর মধ্যে রপ্তানি নিয়ে যে হাইপ উঠেছে, তাতে ইলিশের কদর আরও বেড়ে গেছে। এত ভিআইপি মাছ কেনা দূরে থাক, দাম জিজ্ঞেস করতেও ভয় হচ্ছে।
যে কোনো ইস্যুতেই অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়ানোর পাঁয়তারা চালায় বলে অভিযোগ করেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন। তিনি বলেন, চাঁদপুরে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, ওখানে দাদন পদ্ধতিতে মাছ কেনাবেচা চলে। তা ছাড়া এই মৌসুমে অনেকে মজুদ করে রাখেন এবং সুযোগে বেশি দামে সেগুলো বাজারে ছাড়েন। রপ্তানির সিদ্ধান্তের প্রভাব নয়, বরং এই ইস্যুতে অসাধু মজুদকারীরা দাম বাড়ানোর পাঁয়তারা করছেন। এটা বন্ধ করতে হবে।
ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির সিদ্ধান্তে কিংবা অযৌক্তিক কারণে নয়, মূলত সরবরাহ কমে যাওয়ায় মাসখানেক ধরেই দাম বাড়তি রয়েছে। এখনও সে ধারা চলছে।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শবে বরাত সরকার বলেন, মাছ ধরা পড়ছে কম। এতে সরবরাহ কমেছে। ভরা মৌসুমে হাটে যেখানে দৈনিক ২০০০ মণ ইলিশের আমদানি হতো, সেখানে ১০০০ মণও হচ্ছে না। গত দুয়েক দিন ধরে ৫০০-৬০০ মণ উঠছে। তাই দাম একটু বাড়তি রয়েছে।
তিনি জানান, চাঁদপুরের আড়তে বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৬৮ হাজার থেকে ৭০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এক কেজি ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশের মণ ৭৪ থেকে ৭৫ হাজার টাকা। এ ছাড়া ৮০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ৬০ হাজার থেকে ৬২ হাজার টাকা।
রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, যে পরিমাণ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে, তাতে দেশের বাজারে প্রভাব পড়বে না। তা ছাড়া রপ্তানি না হলেও তো পাচার ঠেকানো যাচ্ছে না। সরকারের রপ্তানির সিদ্ধান্তে দাম বাড়বে না। আগে থেকেই দাম বাড়তি রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়ে চিঠি পাঠায় ভারতের ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন। সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, তাদের অনুরোধে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে তিনি আশাবাদী।
এরপর ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে গতকাল সচিবালয়ে এক সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। তবে ভারতে ইলিশ রপ্তানির পরিপ্রেক্ষিতে দেশের বাজারে ইলিশের দাম বাড়ালে ব?্যবস্থা নেওয়া হবে।
এদিকে মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা করে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে সচিবালয়ে গতকাল উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বৈজ্ঞানিকভাবে সংরক্ষণের দিন নির্ধারণ করা হয়। ইলিশ মাছ সুরক্ষায় বিজ্ঞানীরা পূর্ণিমা ও অমাবস্যার সঙ্গে মিল রেখে দিন নির্ধারণ করে থাকেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন