শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ইলিশ রপ্তানি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে

নবীন নিউজ ডেস্ক ২২ সেপ্টেম্বার ২০২৪ ০৯:১৪ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে অবশেষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। রপ্তানির পরিপ্রেক্ষিত বিবেচনা না করে অর্থনীতিবিদরা একে দ্বিপাক্ষিক বন্ধুত্বের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম জাগো নিউজকে বলেন, ‘রপ্তানি আয়ের পরিপ্রেক্ষিতে ভারতে ইলিশ রপ্তানি বিবেচনা করার সুযোগ নেই। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় ইলিশ খাওয়া ঐতিহ্য। দাম বা উৎপাদন যাই হোক না কেন, সুসম্পর্ক বজায় রাখতে এবং দেশের ঐতিহ্যকে সম্মান করতে বাংলাদেশের উচিত উপহার হিসেবে ইলিশ দেশটিতে রপ্তানি করা।’

তবে, দেশের উৎপাদন ও চাহিদার ওপর ভিত্তি করে রপ্তানির পরিমাণ বিবেচনা করা উচিত। আমি মনে করি, মূল্যবোধের বাইরেও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্য রয়েছে। যে কোনো অবস্থায়ই এ ধারা অব্যাহত রাখতে হবে। যোগ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব সাব্বির আহমেদ চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘৫ আগস্টের পর নতুন সরকারের সঙ্গে ভারতের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। খুনের অভিযোগ থাকা নেতাদের সেখানে আশ্রয় দেওয়া হোক বা অন্য যে কারণেই হোক সেটি হয়েছে। এখন ইলিশ প্রথম দিকে ভারতে রপ্তানির অনুমোদন কেন দেওয়া হলো না, সেটার ক্ষেত্রে দেখতে হবে আমাদের চাহিদা আর উৎপাদন কতটুকু। চাহিদা যদি বেশি হয় সেক্ষেত্রে তো অন্য দেশে রপ্তানি করা কঠিন। ভারতও কিন্তু কোনো পণ্যের উৎপাদন কম হলে রপ্তানি বন্ধ রাখে। সুতরাং, এটিকে অন্যভাবে দেখার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘ভারতে ইলিশ পাঠানোর ফলে কিছুটা ভালো মনোভাব তৈরি হতে পারে বলে মনে করি। সম্পর্ক উন্নয়নে একে অপরের মধ্যে বিনিময়ের বিষয়টি গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে যেহেতু আমাদের অনেক কিছুই দেওয়া-নেওয়া রয়েছে তাই তাদের সঙ্গে একেবারে সেটি বন্ধ করার সুযোগ নেই, এবং সেটি উচিতও না।

ইলিশ রপ্তানি নিষিদ্ধ। তবে ধর্মীয় উৎসব কেন্দ্র করে ইলিশ রপ্তানি শিথিল করুন, বিশেষ করে পশ্চিমবঙ্গে পূজার সময়।’

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২-২৩ সালে বাংলাদেশ আয় করেছে ১৩ দশমিক ২২ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের ১১ মাসে নেমে এসেছে ৭ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে মোট ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টন ইলিশ উৎপাদন হয়। ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫৬৬ দশমিক ৫৯৩ টন।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছর, বাণিজ্য মন্ত্রণালয় ৫০টি সংস্থাকে চার হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন