নবীন নিউজ ডেস্ক ১৭ সেপ্টেম্বার ২০২৪ ০২:৪৯ পি.এম
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সরকার পতনের আন্দোলনে প্রাণহানির ঘটনায় যেসব মামলা হচ্ছে, তাকে ‘খেলা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, টাকা না দিলে আসামি করা হচ্ছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, এখানে এসেও অভিযোগ পেয়েছি, ‘মামলা-মামলা খেলা’ চলছে। টাকার বিনিময়ে মামলায় নাম দেয়া হয় এবং টাকা দিলে মামলা থেকে নাম কাটা হয়। সব জায়গায় টাকা দিতে হয়। টাকা ছাড়া কোনো কাজ হয় না। এজন্যই কি এত ছাত্র-জনতা প্রাণ দিয়েছিল? এসব চলবে না, আর করতে দেওয়া হবে না।
দেশে এখন থেকে যা কিছু হবে, তা ছাত্র-জনতার ‘রায়ে’ হবে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেন, কোনো ফ্যাসিবাদী শক্তি কিংবা কোনো পরিবারতন্ত্রের রায়ে কিছু হবে না।
সারজিস বলেন, রাষ্ট্র সংস্কার ঘর থেকে শুরু হয়ে জেলায় পৌঁছাবে, জেলা থেকে বিভাগে, বিভাগ থেকে রাষ্ট্রে ছড়িয়ে যাবে। আর তখনই আমরা যেমন দেশ নিয়ে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে রংপুর বিভাগের ৮ জেলার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, রণক্ষেত্রে পরিণত হলেও তারা পিছপা হননি। তাদের এই ত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে।
সভায় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক আবু সাঈদ মিলন, জেলার সমন্বয়ক ইমরান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রকিব মাসুদ।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন