নবীন নিউজ, ডেস্ক ১৫ সেপ্টেম্বার ২০২৪ ০৩:২৪ পি.এম
নিম্নচাপের প্রভাবে টানা দুইদিনের বৃষ্টিতে বাজারে কমেছে মরিচসহ অন্যান্য সবজির সরবরাহ। এতে বাজারে ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের দাম। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে বিক্রি নেমেছে অর্ধেকে, আর সরবরাহ কমায় দামও বাড়ছে কিছুটা।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
এমনিতেই বাজারে ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। তারওপর গত দুইদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় রাজধানীর বাজারগুলোতে কমেছে পণ্যের সরবরাহ। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা কমেছে। এতে বিক্রি নেমেছে অর্ধেকে। পাশাপাশি কমেছে পণ্য সরবরাহ। ফলে আগের কেনা মালামালই বিক্রি করতে হচ্ছে।
বাজারে মানভেদে প্রতি কেজি গোল বেগুন ৯০-১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, করলা ৭০-৮০, ঢ্যাঁড়শ ৫০, বরবটি ৬০, মুলা ৫০, লতি ৬০-৮০, কহি ৬০ টাকা ও পটোল ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, কচুরমুখী ৬০, টমেটো ১৬০, শিম ২০০ ও শসা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়; প্রতি পিস লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৬০-৭০ টাকা।
বাজারে কমতির দিকে থাকা কাঁচা মরিচের ঝাল আবারও বাড়ছে। প্রতিকেজি কাঁচা মরিচের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ২২০-২৪০ টাকা। দুই দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৬০ টাকার মতো।
বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমেছে। এতে দাম কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে।
এদিকে বাজারে ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের মাছের দাম। প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ৩৬০-৩৮০ টাকায়। এছাড়া চাষের পাঙাশ ২০০-২২০ টাকায়, তেলাপিয়া ২২০-২৫০ টাকা, চাষের কৈ ২৪০-২৮০ টাকায়, চাষের শিং প্রতি কেজি ৫৫০-৬০০ টাকায়, কোরাল ৭০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা, বোয়াল ৭০০ টাকা, আইড় ৭৫০-৮০০ টাকা, পাবদা প্রতি কেজি ৫০০-৫৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন