শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

প্রকল্পগুলো নেয়াই হয়েছিল ‘টাকা লোপাট করার জন্য’

নবীন নিউজ, ডেস্ক ১৫ সেপ্টেম্বার ২০২৪ ১১:০২ এ.এম

সংগৃহীত ছবি

বিদ্যুৎ ও জ্বালানিখাত সবচেয়ে বেশি বৈদেশিক ঋণ পেলেও লোডশেডিং থেকে মেলেনি মুক্তি। ১৫ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান ঠেকেছে ২ লাখ কোটি টাকার ওপরে। মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতিকেই এর কারণ বলছেন বিশেষজ্ঞরা। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ আইনজ্ঞদের।

গেলো এক যুগে রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মতো একগুচ্ছ মেগা প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎখাত আমূল বদলে দেয়ার বড় কর্মযজ্ঞ চলে দেশে। এসব প্রকল্পে নির্মাণ ব্যয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি হয়। বৈদেশিক ঋণের ওপর ভর করে চলে এসবের বাস্তবায়ন। বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ বৈশ্বিক বিভিন্ন আর্থিক সংস্থার পর্যালোচনায় উঠে আসে এ বিষয়গুলো।

 বাংলাদেশ ব্যাংকের হিসাবে, শুধু গেলে আট বছরেই বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ‘ফ্লো অব এক্সটার্নাল রিসোর্সেস ইনটু বাংলাদেশ’ প্রতিবেদন বলছে, শুধু বিদ্যুৎ ও জ্বালানিখাতেই গেলো দেড় দশকে বৈদেশিক ঋণ এসেছে বর্তমান ডলার মূল্যে প্রায় ১৯ হাজার কোটি টাকা। তারপরও লোডশেডিং মুক্ত হয়নি দেশ। এছাড়া, গত ১৫ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান গিয়ে ঠেকেছে দুলাখ কোটি টাকার ওপরে।
 
মেগা প্রকল্পের বাইরেও ২০৩০ সালের মধ্যে উৎপাদনে আসার জন্য নতুন করে আরও ৪৬টি বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দেয় সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। জাতীয় চাহিদাকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থ বাস্তবায়ন আর দুর্নীতিকেই এ অবস্থার জন্য দায়ী করছেন খাতসংশ্লিষ্টরা।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেন, ক্ষমতা বাড়ছে বলছেন; আপনি কিন্তু বিদ্যুৎ দিতে পারছেন না, গ্যাস দিতে পারছেন না। এর মানে অন্যায়-অযৌক্তিক লুণ্ঠনমূলক ব্যয় বাড়ানো হয়েছে। বিশ্বের কোথাও সরকারি পর্যায়ে এভাবে পদ্ধতিগতভাবে লুণ্ঠনের সুযোগ সৃষ্টি করা হয়নি। লুণ্ঠন করতে গিয়ে অলিগার তৈরি হয়েছে। সেই অলিগাররা এখন বিভিন্ন অপরাধে অপরাধী হয়ে আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালান সেবা লুণ্ঠনমুক্ত হতে হবে, মুনাফামুক্ত হতে হবে এবং সরকারি সেবা হতে হবে। এই আদর্শে সরকার প্রতিষ্ঠিত হলে বাদবাকি কোনো পরিবর্তনে বাধা হবে না।

এমনকি নিজেদের পরিচয় গোপন করার শর্তে প্রকল্পগুলোতে অন্তত ২০ ধাপে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ করেছেন খোদ বিদ্যুৎ ও জ্বালানিখাত সংশ্লিষ্টরা। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ আইনজ্ঞদের।

 অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ ও দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম বলেন, প্রকল্পগুলো নেয়াই হয়েছিল দুর্নীতি করার জন্য এবং টাকা লোপাট করার জন্য। কিন্তু দুর্নীতি দমন কমিশনও (দুদক) কোনও ব্যবস্থা নেয়নি। এখনও দুদক এ প্রকল্প নিয়ে কোনো কাজ করছে কিনা, আমার নজরে আসেনি। কিন্তু প্রকল্পগুলোর বিষয়ে দুদকের এখনই নেমে যাওয়া উচিত। দুদক সঠিকভাবে কাজ করলে দুর্নীতির বিচার করা সম্ভব। দুর্নীতির বিচার করতে গেলে আদালতে যাতে দ্রুত বিচার হয়, সেই পথটাও তৈরি করা দরকার।  

সব অনিয়ম পেছনে ফেলে আগামী দিনের বাংলাদেশে সব প্রকল্প বাস্তবায়নে জনচাহিদা আমলে নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করবেন নীতিনির্ধারকরা। এমন তাগিদ সংশ্লিষ্টদের।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন