মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

রেলের ২ মেগা প্রকল্প নিয়ে দুশ্চিন্তা

নবীন নিউজ ডেস্ক ১৪ আগষ্ট ২০২৪ ০৮:৫১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

শেখ হাসিনা সরকার পতনের পর রেলের দুটি অগ্রাধিকার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। প্রকল্প দুটি হচ্ছে পদ্মা সেতু রেলসংযোগ ও দোহাজারি-কক্সবাজার রেলপথ নির্মাণ। চলতি বছরের মধ্যে ঋণের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ মুহূর্তে প্রকল্পের সংশোধনীর অনুমোদন না পেলে দাতাসংস্থার ঋণপ্রদান বন্ধ হতে পারে। তবে প্রকল্প দুটির কাজ পুরোপুরি শেষ না হলেও উদ্বোধন করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা গত ১২ আগস্ট বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়, ৭ দিনের মধ্যে অগ্রাধিকার প্রকল্পের তালিকা দিতে হবে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এরই মধ্যে জানিয়েছেন, জরুরি প্রকল্প ছাড়া অর্থছাড় দেওয়া হবে না। এর আলোকে রেলওয়ের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এ দুটি প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদনের নথি প্রস্তুত করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সরকারের অগ্রাধিকার প্রকল্প সেতু বিভাগের আওতায় নির্মিত হয়েছে পদ্মা সেতু। রেলওয়ের অধীনে আরেকটি অগ্রাধিকার প্রকল্প রয়েছে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প। পদ্মা সেতু হয়ে রেলপথটি যশোরের সঙ্গে যুক্ত হবে। আপাতত পদ্মা সেতুতে ট্রেন চলছে। কিন্তু প্রকল্পের কাজ শেষ হয়নি। বাংলাদেশ সরকারের ১৫ শতাংশ ও চীন সরকারের ৮৫ শতাংশ অর্থায়নে জিটুজি পদ্ধতিতে বাস্তবায়ন হচ্ছে প্রকল্পটি। ঋণচুক্তির শর্ত পূরণের অংশ হিসেবে সম্পূরক চুক্তি-১ এবং ডব্লিউডি-১ প্যাকেজের চুক্তিমূল্য অপরিবর্তিত রেখে একটি সম্পূরক চুক্তি-২ সই করা হয়েছে। তাই প্রকল্পটি দ্বিতীয়বার সংশোধন করা দরকার। এতে ব্যয় বাড়বে না, বরং ৬২১ কোটি ৮৯ লাখ টাকা কমবে। তবে বাড়বে প্রকল্পের মেয়াদকাল। ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ বাড়াতে হবে। ঋণের মেয়াদ চলতি বছর ১৭ নভেম্বর পর্যন্ত ধরা আছে। প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে। এর ৮২ কিলোমিটার অংশ ঢাকা ও ভাঙ্গাকে সংযুক্ত করে ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হয় ২০২৩ সালের ১০ অক্টোবর। বাকি অংশের কাজ শেষ হয়নি এখনো।

এ বিষয়ে প্রকল্প পরিচালক আফজাল হোসেন বলেন, প্রকল্পটির খাত অনুযায়ী কাজে কিছু পরিবর্তন এসেছে। ঋণের মেয়াদ আরও বর্ধিত করতে হবে। দ্রুত শেষ হয়ে যাবে প্রকল্পের বাকি কাজ। তাই ডিপিপি সংশোধন দরকার।

এদিকে সরকারের আরেকটি মেগা প্রজেক্ট দোহাজারি-কক্সবাজার রেলপথ প্রকল্পেরও মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। বিগত সরকার ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালু করলেও প্রকল্পের কাজ শেষ হয়নি। এরই মধ্যে দুটি ট্রেন উদ্বোধন করা হয়েছে এ রুটে যাত্রী পরিবহনের জন্য; একটি কক্সবাজার এক্সপ্রেস, অন্যটি পর্যটক এক্সপ্রেস। এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় নির্মাণাধীন এ প্রকল্পের সময়সীমা চলতি বছর ৩০ সেপ্টেম্বর। এ সময়ের মধ্যে প্রকল্পের সকল ভৌত কাজ শেষ করার কথা রয়েছে। ঠিকাদারের পক্ষ থেকে টেকিং ওভার সার্টিফিকেট নিতে হবে, যা নির্ভর করছে প্রকল্পের ডিপিপি সংশোধনের ওপর। চুক্তি অনুযায়ী প্রকৌশলী বা পরামর্শকের পক্ষ থেকে ঠিকাদারকে নির্দেশিত কাজের মূল্য পূর্ণাঙ্গভাবে পরিশোধ করতে প্রকল্পের ডিপিপি সংশোধন জরুরি। না হলে ঠিকাদারি প্রতিষ্ঠান আরবিট্রেশন কোর্টে অভিযোগ দিতে পারবে। এডিবির ঋণের মেয়াদ থাকাকালে আরবিট্রেশন নিষ্পত্তি না হলে পরবর্তী সময়ে রাজস্ব খাতে বিপুল খরচের আশঙ্কা রয়েছে। তাই চলতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে না পারলে এডিবির অর্থায়ন অনিশ্চিত হতে পারে। এরই মধ্যে আরডিপিপিতে প্রস্তাবিত নতুন আইটেম ও নতুন কাজের বিপরীতে প্রস্তাবিত ভেরিয়েশন এডিবির মাধ্যমে অনাপত্তি নেওয়া হয়েছে। তাই এ মুহূর্তে প্রকল্পের সংশোধন দরকার। এ প্রকল্পের প্রথম সংশোধিত ডিপিপি মূল্য ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। এখন খরচ আরও কমবে। ডিপিপি মূল্য ধরা হয়েছে ১১ হাজার ৩৫১ কোটি ৬১ লাখ টাকা। তার মানে ৩৭.০৬ শতাংশ খরচ কমছে। কিন্তু প্রকল্পের সংশোধনের অনুমোদন নেওয়া এখন জরুরি কাজ।

এ বিষয়ে প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন বলেন, মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাবটি অনুমোদনের জন্য উত্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, প্রকল্পের ডিপিপি রিভাইজড হয়ে যাবে।

সূত্র মতে, বহু প্রতীক্ষিত দোহাজারি-কক্সবাজার রেলপথ উদ্বোধন হয়েছে ২০২৩ সালের ১১ নভেম্বর। ডিসেম্বরে এ রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়েছে। ২০১৮ সালের জুলাইয়ে শুরু হয় ১৮ হাজার ৩৪ কোটি টাকার দোহাজারি-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দুই ভাগে কাজ করছে। এটি সরকারের অগ্রাধিকার প্রকল্পের অন্তর্ভুক্ত।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন