নবীন নিউজ ডেস্ক ১০ সেপ্টেম্বার ২০২৪ ১২:২০ পি.এম
সংগৃহীত ছবি
জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের করা আপিল প্রত্যাহারের আবেদন করা হয়েছে। এ কারণে হাইকোর্টের রায়ের আলোকে এখন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা রইল না।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণসংহতি আন্দোলনের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা আশা করছি খুব দ্রুতই এখন গণসংগতি আন্দোলনকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে ইসি। এ সময় জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন।
এর আগে, ২০২২ সালের ৬ জুন জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে নির্বাচন কমিশন (ইসি)।
সেদিন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, গণসংহতি আন্দোলন ২০১৯ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন সেই আবেদন নাকচ করে দেয়। নির্বাচন কমিশনের ঐ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে নির্দেশ দেন। ঐ রায়ের বিরুদ্ধ ইসি আপিল দায়ের করে।
২০১৯ সালের ১১ গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন