নবীন নিউজ ডেস্ক ০৯ সেপ্টেম্বার ২০২৪ ০৮:২৫ এ.এম
সংগৃহীত ছবি
নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় একটি তেলের ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থা জানিয়েছে, যাত্রী ও গবাদি পশু বহনকারী একটি ট্রাকের সঙ্গে জ্বালানিবাহী ট্যাংকারটির সংঘর্ষ হয়। এ সময় আরো কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
সংস্থাটির মুখপাত্র হুসাইনি ইব্রাহিম জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জন মারা গেছেন। কর্মকর্তারা এখনো ঘটনাস্থল পরিষ্কারের চেষ্টা করছেন।
নাইজেরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা এনএনপিসি লিমিটেড গত সপ্তাহে পেট্রোলের দাম একলাফে ৩৯ শতাংশ বাড়িয়েছে। এ নিয়ে প্রায় এক বছরের মধ্যে দ্বিতীয়বার তেলের দাম বড় আকারে বাড়ানো হলো।
কিন্তু এরপরও দেশটিতে জ্বালানি তেলের ঘাটতি অব্যাহত রয়েছে। ফলে সেখানকার প্রধান শহর ও নগরগুলোতে তেলের জন্য গাড়ি চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
এর আগে, গত মাসে নাইজেরিয়ায় অর্থনৈতিক সংকটে জেরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি উত্তরাঞ্চলের বেশি কয়েকটি রাজ্যে কারফিউ জারি করা হয়।
বিক্ষোভকারীদের দাবি, খাদ্যের অভাব, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ঐ সংঘর্ষে নাইজেরিয়ার তিন রাজ্যে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে এ ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন