শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

জনতা ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে ৩২ হাজার কোটি টাকা

নবীন নিউজ, ডেস্ক ০১ সেপ্টেম্বার ২০২৪ ১১:৩৫ এ.এম

সংগৃহীত ছবি

এক বছরের ব্যবধানে জনতা ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৩২ হাজার কোটি টাকার বেশি। শতকরা হিসাবে যা ২২০ শতাংশ। বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে বিভিন্ন ভাবে ঋণ দেয়ার কারণে এই ব্যাংকের খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বেড়েছে বলে জানা গেছে।

জনতা ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, গত ২০২২-২০২৩ অর্থবছর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতি ছিল ১৩ হাজার ৯৫০ কোটি টাকা। সর্বশেষ ২০২৩-২০২৪ অর্থবছর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৪৬ হাজার কোটি টাকা। ব্যাংকের হিসাবে খেলাপি ঋণের হার এখন ৩০ শতাংশ। ব্যাংকিং ভাষায় যা খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা যায়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) অনুযায়ী, গত অর্থবছর শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি ১৪ হাজার কোটি টাকার মধ্যে সীমিত রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ব্যাংকটির পক্ষে সম্ভব হয়নি।

গত ২০২৩-২০২৪ অর্থবছরে জনতা ব্যাংকের প্রতি প্রান্তিকের খেলাপি ঋণের স্থিতি চিত্রে দেখা যায়, ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ছিল ২২ হাজার কোটি টাকা, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ছিল ১৬ হাজার ১০০ কোটি টাকা, ২০২৪ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ছিল ১৭ হাজার ৩০০ কোটি টাকা এবং সর্বশেষ এপ্রিল-জুন প্রান্তিক শেষে দাঁড়িয়েছে ৪৬ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে।

বিপুল পরিমাণ এ খেলাপি ঋণের বিপরীতে সমাপ্ত ২০২৩-২০২৪ অর্থবছরে জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায় করেছে ৪০০ কোটি ৬২ লাখ টাকা। এ ছাড়া ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, গত ২০২৩-২০২৪ অর্থবছর শেষে অবলোপনকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩ হাজার ২১৯ কোটি ১৮ লাখ টাকা এবং অবলোপনকৃত ঋণ থেকে আদায় করেছে ৭৫ কোটি ১৬ লাখ টাকা।

এ দিকে চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের এপিএ-তে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ২৬ হাজার কোটি টাকায় নামিয়ে আনতে বলা হয়েছে। আর খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫০ কোটি টাকা। পাশাপাশি অবলোপনকৃত ঋণের স্থিতি ৩ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে সীমিত রাখা এবং অবলোপনকৃত ঋণ থেকে ৬৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের মতে, বর্তমানে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ বেশি হওয়ায় ‘ব্যাসেল-৩’-এর সঙ্গে সঙ্গতি রেখে মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) মানসম্মত পর্যায়ে রাখা সম্ভব হচ্ছে না। খেলাপি ঋণ বৃদ্ধি; ঋণের অতি মাত্রায় কেন্দ্রিভূতকরণ; মামলা নিষ্পত্তিতে ধীর গতি ও বেসরকারি ব্যাংকগুলোর সাথে অসম প্রতিযোগিতা- এগুলো ব্যাংকটির অন্যতম সমস্যা।

জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের ৫৭ শতাংশ অ্যাননটেক্স, ক্রিসেন্ট, রতনপুর ও এস আলম গ্রুপসহ সাতটি বড় কোম্পানির। ব্যাংকটির ২৫ হাজার ৮ কোটি টাকার খেলাপি ঋণের মধ্যে এই সাত বড় কোম্পানির খেলাপির পরিমাণ ১৪ হাজার ২১০ কোটি টাকা। এর মধ্যে অ্যানটেক্সের ৭ হাজার ৭০৮ কোটি টাকা, ক্রিসেন্ট গ্রুপের ১ হাজার ৮০৬ কোটি টাকা, রতনপুর গ্রুপের ১ হাজার ২২৭ কোটি টাকা, এস আলম গ্রুপের ১ হাজার ২১৫ কোটি টাকা এবং রিমেক্স ফুটওয়্যারের ১ হাজার ৭৭ কোটি টাকা খেলাপি ঋণ আছে।

গত জুন শেষে জনতা ব্যাংকে লোকসানি শাখার সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টি। গত মার্চে এ সংখ্যা ছিল ১১৩টি। অর্থাৎ মাত্র তিন মাসে ক্রমপুঞ্জীভূত লোকসানি শাখার সংখ্যা কমেছে ৬৮টি। এ ছাড়া রিট মামলা নিষ্পত্তিতে এপিএ লক্ষ্যমাত্রার বিপরীতে এগিয়ে আছে জনতা ব্যাংক। গত অর্থবছরে ৪০টি রিট মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৯টি; ১৭০টি অর্থঋণ মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রার বিপরীতে ২৯৩টি এবং ১ হাজার বিভাগীয় ও অন্যান্য মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রার বিপরীতে ১ হাজার ২৪৯টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন