নবীন নিউজ ডেস্ক ২৫ আগষ্ট ২০২৪ ০৯:৫৭ এ.এম
সংগৃহীত ছবি
স্মরণকালের ভয়াবহ বন্যায় পানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ফলে মহাসড়কে ৬৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বন্যার কারণে ফতেপুর সড়কের কিছু অংশ ভেঙে যায় এবং চট্টগ্রামে পানি ওঠায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী গাড়িগুলো প্রবেশ করতে পারেনি। ফলে চট্টগ্রাম ও ঢাকার উভয় দিক থেকে যানবাহন চলাচল আংশিকভাবে বন্ধ রয়েছে।
এদিকে ফেনীতে বন্যার পানি কমতে শুরু করলেও, লালপোল থেকে বারইয়ারহাট পর্যন্ত পানি এখনও পুরোপুরি নামেনি। বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি রয়েছে। যা যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বেচ্ছাসেবকরা রাস্তার বিভিন্ন স্থানে তাঁবু স্থাপন করে পার্শ্ববর্তী গ্রামগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।
কয়েকজন গাড়ি চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যার কারণে ফেনী অঞ্চলের মহাসড়ক ডুবে যাওয়ার পর থেকে তারা গত দুই দিন ধরে সেখানে আটকা পড়ে আছেন। ট্রাক, মিনিট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, বাস, মাইক্রোবাস, জিপ ও ব্যক্তিগত গাড়ি মহাসড়কে আটকা পড়ে আছে।
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশের সুপারিন্টেনডেন্ট খায়রুল ইসলাম বলেন, “ফেনীর লালপোল এলাকায় মহাসড়কের কিছু অংশ এখনও পানির নিচে। যার কারণে চট্টগ্রাম ও ঢাকার দুই প্রান্তেই প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলো রাস্তায় আটকা পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা থেকে যারা বন্যাদুর্গত এলাকায় ত্রাণ দিতে যাচ্ছিলেন তারাও বিপাকে পড়েছেন।”
মহীপাল হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, “আমরা খবর পেয়েছি যে, সিলোনিয়া নদীর ওপর ফেনীর লেমুয়া সেতুটি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। তবে ক্ষতি কেমন তা বোঝা যাচ্ছে না। কারণ আমরা নিজেরাও পানিতে আটকা পড়ে আছি। কোথাও যেতে পারছি না।”
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন