বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

নবীন নিউজ ডেস্ক ১৯ আগষ্ট ২০২৪ ০৯:৩০ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

২০১৫ সালে কারওয়ানবাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিবার(১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা মহানগর উত্তর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদী হয়ে তেজগাঁও থানায় এই মামলা দায়ের করেন। মামলায় ১১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০-৭০০ জনের কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়।

তেজগাঁও থানায় করা মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটির মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ১টার মধ্যে কারওয়ানবাজারে বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকস সুপার মার্কেটের সামনের রাস্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। ওই হামলায় খালেদা জিয়ার গাড়িবহরের সব গাড়ি ভাঙচুর ও সিএসএফ নিরাপত্তারক্ষীসহ বিএনপির অনেক নেতাকর্মী গুরুতর আহত হন। বিষয়টি নিয়ে তেজগাঁও থানায় সহযোগিতা চাইলেও তারা নীরব ভূমিকা পালন করেন। রাজনৈতিক প্রভাবে ঘটনার সময় মামলা করতে না পারায় বর্তমান প্রেক্ষাপটে বিলম্বে ন্যায়বিচারের স্বার্থে এজাহার দায়ের করা হলো।

এজাহারে আদেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অর্থের জোগানদাতা হিসেবে ৭ জনের নাম উল্লেখ করা হয়। হামলাকারী হিসেবে মামলার এজাহারে ১০১ জনের নাম উল্লেখ করা হয়। একইসঙ্গে অজ্ঞাতনামা আরও ৫০০-৭০০ জন দুর্বৃত্ত হামলার ঘটনায় অংশ নেয় বলেও উল্লেখ করা হয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন