নবীন নিউজ, ডেস্ক ১৫ আগষ্ট ২০২৪ ০৮:৪৯ এ.এম
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৩৮২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে নাশকতা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বাদী পৌর ৮নং ওয়ার্ডের কোরালিয়ার সামসুল হক হাওলাদের ছেলে মো. সেলিম মিয়া (৪৫)।
মামলার এজাহারে বলা হয়, দীপু মনি, তার ভাই টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনের হুকুমে গত ১৮ জুলাই শহরের মুনিরা ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও ভবনে অগ্নিসংযোগ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, যাদের নাম মামলার তালিকায় উঠেছে তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বর্তমান ও সাবেক নেতা। অধিকাংশই চাঁদপুর পৌর ও সদর উপজেলার আওতাধীন আওয়ামী লীগের নেতাকর্মী।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ মুহসীন আলম বলেন, মামলার আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এদিকে মামলার বিবাদীরা সবাই আত্মগোপনে থাকায় তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন