নবীন নিউজ ডেস্ক ১২ আগষ্ট ২০২৪ ০১:২২ পি.এম
সংগৃহীত ছবি
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন পদ্ধতির সংস্কারসহ ১৯টি প্রস্তাব করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
রোববার(১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব দেওয়া হয়েছে।
রাষ্ট্রব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে সুজনের পক্ষ থেকে ১৯টি প্রস্তাব তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। প্রস্তাবগুলো হলো- ১. সংবিধান সংশোধন; ২. প্রাতিষ্ঠানিক সংস্কার; ৩. নির্বাচন পদ্ধতির পরিবর্তন ও নির্বাচনী আইনের সংস্কার; ৪. দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার; ৫. নির্বাচন কমিশন পুনর্গঠন; ৬. সংসদের কার্যকারিতা; ৭. বিচার বিভাগের স্বাধীনতা; ৮. স্থানীয় সরকার শক্তিশালীকরণ; ৯. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স; ১০. অর্থনৈতিক বৈষম্য হ্রাস, রাষ্ট্রে ক্রমবর্ধমান আয়-বৈষম্য ও সুযোগের ক্ষেত্রে বৈষম্য নিরসনে যথাযথ উদ্যোগ গ্রহণ করা; ১১. মানবাধিকার সংরক্ষণ; ১২. নারীর ক্ষমতায়ন; ১৩. তরুণদের জন্য বিনিয়োগ ও তাদের নেতৃত্বের বিকাশ; ১৪. মানসম্মত শিক্ষা; ১৫. গণমাধ্যমের স্বাধীনতা; ১৬. পরিবেশের ভারসাম্য রক্ষা; ১৭. পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা; ১৮. রাজনৈতিক দলের সংস্কারসহ রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এবং ১৯. নাগরিক সক্রিয়তা।
সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। আমাদের তরুণদের আকাঙক্ষা হলো- অতীতে যা ঘটেছে তা যেন আবার ফিরে না আসে। অন্যায়, অবিচার, লুটপাট, গুম-খুন যেন আর না হয়। অতীতে যারা অন্যায়-অবিচার করেছে, ফৌজদারি অপরাধ করেছে এবং আর্থিক খাতে দুর্নীতি করেছে স্বচ্ছতার সঙ্গে তদন্ত করে তাদের যেন বিচার হয়।
তিনি আরো বলেন, সংস্কারের জন্য সূদূরপ্রসারী কতোগুলো পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে আলাপ করে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে একটি নাগরিক সনদ প্রণয়ন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের রাজনৈতিক দলগুলো কথা দিয়ে কথা রাখে না। ২০০৮ সালে দিনবদলের সনদ ঘোষণার পরও আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল, দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিস্তার ঘটেছিল। কিন্তু এই সরকার যদি একটি নাগরিক সনদ প্রণয়নে উদ্যোগ নেয়, তাহলে আমরা আশস্ত হতে পারি যে অতীতের পুনরাবৃত্তি ঘটবে না।
বদিউল আলম মজুমদার বলেন, ছাত্র-জনতা সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, পাড়া-মহলা পাহারা দিচ্ছে তা অভূতপূর্ব। আমি মনে করি, রাষ্ট্র গঠন ও উন্নয়নে তাদের এই প্রতিভাকে কাজে লাগাতে হবে।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ভবিষ্যতে কমপক্ষে আরো তিনটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পরামর্শ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- সুজনের সহ-সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন