নবীন নিউজ ডেস্ক ১২ আগষ্ট ২০২৪ ০৯:১৬ এ.এম
সংগৃহীত ছবি
শেরপুরের নকলা উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে নিজ দোকানে শফিকুল ইসলাম নামের (৬০) এক পল্লী চিকিৎসক খুন হয়েছেন। এ সময় দুষ্কৃতকারীরা তাঁর দোকানের ওষুধসহ মালপত্রও লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সহিংসতার সুযোগে এই পল্লী চিকিৎসককে খুন করা হয়েছে। শনিবার রাতের কোনো একসময় দুষ্কৃতকারীরা তাঁর দোকান দিহান স্টোরের ভেতরে ঢুকে তাঁকে খুন করে মালপত্র লুট করে।
এভাবে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় হত্যাকাণ্ড বেড়েই চলেছে। এই আন্দোলন ঘিরে শফিকুল ইসলামসহ সারা দেশে এ পর্যন্ত ৬০৬ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে।
মর্গে ২০ লাশ
রাজধানীর দুটি হাসপাতালের তিনটি মর্গে এখনো পড়ে আছে ২০ জনের মরদেহ। পড়ে থাকা লাশগুলো বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় বোঝা যাচ্ছে না।
থানার কার্যক্রম বন্ধ থাকায় করা যাচ্ছে না সুরতহাল। লাশগুলো পচে ফুলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজে মর্গে আসেনি কেউ।
মর্গ সূত্র জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আটটি, ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে ৯টি এবং শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে তিনটি মরদেহ রয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ মর্গের ৯টি মরদেহের দুটি উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে এবং তিনটি মরদেহ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে এসেছে। পুলিশ হাসপাতাল থেকে আসা তিনটি মরদেহ পুলিশের বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিক্যাল কলেজের মর্গের ডোম রামু চন্দ্র দাস জানান, মরদেহগুলো চেনার কোনো উপায় নেই। প্রত্যেকটাই ফুলে গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগ সূত্র জানায়, তাদের মরচুয়ারিতে জায়গা কম থাকায় এতগুলো মরদেহ এখানে দীর্ঘদিন রাখতে চাইছে না তারা।
তারা থানার কার্যক্রম শুরুর অপেক্ষায় আছে। স্বজন না পেলে মরদেহগুলোর ডিএনএ নমুনা রেখে আঞ্জুমান মুফিদুল ইসলামে পাঠানো হবে।
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্র বলছে, এই হাসপাতালে ৫ আগস্টের পর তিনটি মরদেহ এসেছে। যাদের পরিচয় শনাক্ত হয়নি, সেগুলো মর্গে রাখা আছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন