শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

অর্জিত হচ্ছে না রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা

নবীন নিউজ, ডেস্ক ০৭ আগষ্ট ২০২৪ ০৯:০১ এ.এম

সংগৃহীত ছবি

জাতীয় বাজেটে রাজস্ব আয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়ায় কোনো অর্থবছরই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয় না। অর্থবছর শেষে দেখা যায় প্রকৃত লক্ষ্যমাত্রা তো দূরের কথা, সংশোধিত লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব হয় না। আর এই ধরনের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে বড় ধরনের ‘সমস্যা’ হিসেবে চিহ্নিত করেছে অর্থমন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ)  বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে গিয়ে এমন অভিমত ব্যক্ত করেছে বিভাগটি। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এপিএ-তে কাঙ্খিত মাত্রায় কর আদায়ে চারটি সমস্যা থাকার কথা উল্লেখ করেছে আইআরডি। এগুলো হচ্ছে- কর পরিসর সম্প্রসারণের ক্ষেত্রে জরিপ কার্যক্রমে পদ্ধতিগত সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রিতা; আন্তঃকর ব্যবস্থাপনায় তথ্য বিনিময়ের অপ্রতুলতা; দক্ষ জনবলের স্বল্পতা ও ভৌত অবকাঠামোসহ প্রয়োজনীয় সুবিধাদির অভাব।

এদিকে, বাজেট পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, গত আট অর্থবছরে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর আওতাধীন রাজস্ব ঘাটতিই সবচেয়ে বেশি।

উচ্চ লক্ষ্যমাত্রার রাজস্ব আহরণ সমস্যা হিসেবে চিহ্নিত করলেও চলতি অর্থবছরে মোট ৫ লাখ ৬ হাজার ৪৮৫ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আইআরডি। তবে রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন এবং সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাটা চ্যালেঞ্জের বিষয় বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

এনবিআর এর মতে, সংস্থাটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনবল স্বল্পতা ও প্রশিক্ষিত জনবলের অপ্রতুলতা।

আইআরডি’র তথ্যমতে, গত ২০২১-২০২২ অর্থবছরে মোট প্রায় ৩ লাখ ১ হাজার ৬৩৪ কোটি টাকা এবং ২০২২-২০২৩ অর্থবছরে ৩ লাখ ২৯ হাজার ৩৫০ কোটি রাজস্ব আদায় হয়েছে।

এনবিআর এর সাময়িক তথ্য থেকে দেখা যায়, সর্বশেষ সমাপ্ত ২০২৩-২০২৪ অর্থবছরে মোট ৩ লাখ ৭১ হাজার ৮৪২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের মূল বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে এনবিআর নিয়ন্ত্রিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। পরবর্তীতে সংশোধিত বাজেটে এনবিআর নিয়ন্ত্রিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে মূল লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব কম আদায় হয়েছে ৩৮ হাজার ১৫৭ কোটি টাকা।

আইআরডি’র হিসেবে, গত অর্থবছরে কর-জিডিপি অনুপাত কমেছে। সমাপ্ত ২০২৩-২০২৪ অর্থবছরে কর-জিডিপি অনুপাত দাঁড়িয়েছে ৫ দশমিক ১০ শতাংশ।

অন্যদিকে, একই অর্থবছরে এনবিআর এর হিসাবে কর-জিডিপি অনুপাত দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৫ শতাংশ। এর আগের অর্থবছর অর্থাৎ ২০২২-২০২৩ অর্থবছরে এ অনুপাত ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ। চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে শেষে কর-জিডিপি অনুপাত ৮ দশমিক ৪৫ থেকে ৮ দশমিক ৫৩ শতাংশ দাঁড়াতে পারে।

এদিকে, চলতি বাজেটে সঞ্চয়পত্র খাত থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৪০০ কোটি টাকা নির্ধারণ হলেও চলতি অর্থবছরে ৭৫ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে চায় আইআরডি। তবে এ ধরনের লক্ষ্যমাত্রা কোনোভাবে অর্জন করা যাবে না বলে মনে করা হচ্ছে। কারণ এখন নানা বিধি-নিষেধের কারণে সঞ্চয়পত্র বিক্রি অনেকে কমে গেছে। এখন তা নেতিবাচক অবস্থানে রয়েছে। সঞ্চয়পত্র মানুষ কিনছে তো নাই, বরং বিক্রি বহুলাংশে বেড়ে গেছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন