নবীন নিউজ, ডেস্ক ২২ আগষ্ট ২০২৪ ১০:৩৪ এ.এম
আর্থিক খাতে বড় কেলেঙ্কারি করেও যারা দীর্ঘদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে, সেই শিল্পমালিকদের কর ফাইল অনুসন্ধানে নামছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এস আলম গ্রুপের সাইফুল আলম, বেক্সিমকোর সালমান এফ রহমান, সামিটের আজিজ খান, নাসার নজরুল ইসলাম মজুমদারসহ পাঁচ শিল্পমালিকের আয়কর সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান শুরু হচ্ছে।
এনবিআর সূত্র জানায়, আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের আয়কর ফাইলে অনিয়মের বিষয়ে তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে। ব্যাংক লেনদেনের তথ্য, কর নথিতে দেখানো সম্পদের পাশাপাশি বেনামি সম্পদও খোঁজা হবে। এর আগে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে কর অঞ্চল-১৫। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আয়কর সংক্রান্ত বিষয়ে এস আলমকে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়েও তদন্ত হবে বলেও নিশ্চিত করেছে সূত্র। এ ছাড়া এনবিআরের এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। আওয়ামী সরকারের আমলে দেশের আর্থিক খাতের অলিখিত নিয়ন্ত্রক সালমান এফ রহমান বর্তমানে জেলে আছেন। ঋণ কেলেঙ্কারি থেকে শুরু করে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। এবার তার নামে-বেনামে থাকা সম্পদের তথ্য অনুসন্ধান করবে এনবিআর। এ ছাড়া আয়কর ফাইলে তার দেওয়া তথ্য নিয়েও অনুসন্ধান হবে।
তবে এ বিষয়ে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্ট সেলের (সিআইসি) মহাপরিচালক খাইরুল ইসলাম বলেন, শিল্প গ্রুপের মালিকদের আয়কর সংক্রান্ত বিষয়ে এখনো আমরা কাজ শুরু করিনি। নির্দেশনা পেলে কাজ শুরু করব।
সূত্র আরও জানায়, এনবিআরের অনুসন্ধানের আওতায় আসছেন সিঙ্গাপুরের শীর্ষ ধনী সামিটের আজিজ খান। তার আয়কর নথি, ব্যাংক লেনদেনের তথ্যসহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড খতিয়ে দেখবে এনবিআরের গোয়েন্দা ইউনিট। এ ছাড়া অনুসন্ধানের আওতায় আসছে নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের কর ফাইল। তিনি কীভাবে সম্পদ অর্জন করেছেন বা কী পরিমাণে সম্পদ কর ফাইলে দেখিয়েছেন, সেসব বিষয় যাচাই-বাছাই করে দেখা হবে। আরেকজন শিল্পপতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এনবিআর কর্মকর্তারা জানান, এসব গ্রুপের মালিকদের সম্পদের তথ্য খতিয়ে দেখা হবে। রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এসব গ্রুপ ও মালিকদের বিরুদ্ধে গত এক দশকে শক্ত অবস্থান নেয়নি এনবিআর। গ্রুপগুলোর কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ও শুল্ক ফাঁকির অভিযোগে ছোট ছোট মামলা হলেও কখনো পূর্ণাঙ্গ তদন্ত করা সম্ভব হয়নি। বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবনের কারণে দেশজুড়ে পরিচিত এসব গ্রুপের কর্ণধাররা। কিন্তু তাদের অনেকেই কখনো সেরা করদাতার তালিকায় জায়গা পাননি। এসব গ্রুপের উদ্যোক্তারা আত্মগোপন কিংবা পলাতক থাকলেও তদন্তে প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন আয়কর কর্মকর্তারা।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন