মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত

নবীন নিউজ, ডেস্ক ০৩ আগষ্ট ২০২৪ ০৪:৫৬ পি.এম

সংগৃহীত

রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় সহকারী উপ-পরিদর্শকসহ পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. মনিরুজ্জামান। 

সাময়িক বরখাস্তকৃতরা হলেন- রংপুর মহানগর পুলিশের এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন। তাদের বিরুদ্ধে গত ১৬ জুলাই অপেশাদার আচরণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে শর্টগান ফায়ারের প্রমাণ পেয়েছে  মহানগর পুলিশ হেডকোয়ার্টার।

পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান, কর্তব্য ও কর্মে অবহেলা, শৃঙ্খলা পরিপন্থী কাজ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে কাজ করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, আবু সাঈদ হত্যার ঘটনায় অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকীকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল। গত পহেলা আগষ্ট ওই তদন্ত কমিটির দেওয়া অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে সেদিনের সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান, চলমান সহিংসতায় জড়িত যেই হোক প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

প্রসঙ্গত, কোটা সংস্কার নিয়ে সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকা ছিল আবু সাঈদের। সেখানে তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। গত ১৬ জুলাই দুপুর ২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। সেসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। হাসপাতালে আনার আগেই মারা যান তিনি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন